স্বাস্থ্য

নতুন স্ট্রেইনে সুরক্ষা দিবে ফাইজার ও মডার্নার টিকা

আন্তর্জাতিক ডেস্ক : মডার্না ও ফাইজার-বায়োএনটেকের টিকা ভারতে করোনার নতুন স্ট্রেইনের বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা।

করোনাভাইরাসের ভারতীয় ধরন বি.১.৬১৭.২ অনেক বেশি সংক্রামক বলে একে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করে যুক্তরাজ্য। সম্প্রতি ধরনটি যুক্তরাষ্ট্রেও শনাক্ত হয়েছে। নিউইয়র্ক পোস্ট-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি বলেছেন, প্রাথমিক তথ্যে দেখা গেছে, দুই ডোজের যেসব টিকা ইতিমধ্যে ব্যবহৃত হচ্ছে, সেগুলো ভারতীয় করোনার ধরন ও অন্যান্য ধরনের বিরুদ্ধে আংশিক ও সম্ভাব্য সুরক্ষা দিতে পারে।

গত মঙ্গলবার হোয়াইট হাউসে কোভিড-১৯ নিয়ে ব্রিফিংয়ে ফাউসি বলেন, সাম্প্রতিক সময়ে একাধিক গবেষণার তথ্য অনুযায়ী, করোনার বিভিন্ন ধরনের বিরুদ্ধে ছয় মাস পর্যন্ত টিকার ফলে সৃষ্ট অ্যান্টিবডি কার্যকর থাকে। সংক্রমণ ও মারাত্মক অসুস্থতার বিরুদ্ধে কার্যকারিতার উৎসাহজনক তথ্য পাওয়া গেছে।

ফাউসি আরও বলেন, ‘এটি বৈজ্ঞানিক তথ্য সংগ্রহের অন্য একটি উদাহরণ। এ কারণেই আমাদের টিকা নিতে হবে এমন একটি কারণ নির্দেশ করে।’

যুক্তরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ভারতীয় করোনার ধরন যুক্তরাজ্যে প্রভাবশালী স্ট্রেইন হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। করোনার এ ধরন ঠেকাতে দেশটিতে নানা প্রতিরোধমূলক প্রচেষ্টা নেওয়া হচ্ছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘যদি ভাইরাসটি অনেক বেশি সংক্রমিত করতে শুরু করে, আমরা সম্ভবত কঠিন পরিস্থিতির মুখেই পড়তে পারি। আমাদের উন্নতির পথে মারাত্মক বাধা হয়ে উঠতে পারে।’

মডার্না সম্প্রতি তাদের ক্লিনিক্যাল ট্রায়ালের ফল ঘোষণা করেছে। এতে দেখা গেছে, টিকার তৃতীয় আরেকটি ডোজ নিলে ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকায় করোনার যে ধরন দেখা গেছে, তার বিরুদ্ধে কার্যকারিতা বেড়ে যায়।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা