স্বাস্থ্য

ঢাকার পথে চীনের দেওয়া উপহারের ৫ লাখ টিকা

নিজস্ব প্রতিবেদক : উপহার হিসেবে বাংলাদেশকে পাঁচ লাখ সিনোফার্ম টিকা দেবে চীন। এই টিকার চালানটি এখন ঢাকার পথে। বুধবার (১২ মে) নাগাদ এসব টিকা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।

সোমবার (১০ মে) রাতে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

ঢাকার চীনা দূতাবাস জানায়, বাংলাদেশকে যে ৫ লাখ টিকা উপহার দেওয়া হবে, সে টিকার প্যাকিং সম্পন্ন হয়েছে। এই টিকা কম্পানি থেকে একটি কাভার্ড ভ্যানযোগে বেইজিং এয়ারপোর্টে নেওয়া হয়েছে। এয়ারপোর্ট থেকে বিমানযোগে ঢাকায় আসবে। টিকাগুলো এমন ট্রাকে বহন করা হচ্ছে যাতে ঠাণ্ডা রাখা যায়।

এদিকে, ঢাকায় নিযুক্ত চীনের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান জানিয়েছেন, বাংলাদেশে পাঠানোর জন্য চীনের টিকাগুলো প্রস্তুত। বর্তমানে টিকাগুলো বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছে।

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং সোমবার জানিয়েছেন, করোনা মহামারি মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা দেবে। এ লক্ষ্যে সিনোফার্মের ৫ লাখ টিকা দেবে। এই টিকা আগামী ১২ মে আসবে। কদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই টিকার অনুমোদন দিয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ভারতে করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় দেশটি টিকা রপ্তানি বন্ধ করে দেয়। ফলে ভারতের সেরাম থেকে বাংলাদেশের কেনা বাকি ২ কোটি ৩০ লাখ ডোজ টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে রাশিয়ার 'স্পুটনিক ভি' এবং চীনা কম্পানি সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

আতঙ্ক-উচ্ছ্বাস দুই নিয়েই শুরুর অপেক্ষা

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে রূপপুর পারমাণবিক...

হানিফসহ ৪ জনের মামলার রায় যেকোনো দিন

জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কার্যক্র...

উপাচার্যকে জোরপূর্বক পদত্যাগ করানোয় মামলা, মানববন্ধন

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য...

খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল

রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। তবে খাদ...

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা: দুশ্চিন্তায় পদ্মাপাড়ের জেলেরা

রাজবাড়ীতে ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে ২২ দিনের মা ইল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা