স্বাস্থ্য

এ বছর ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

চলতি বছরে নতুন করে অন্তত ৫ হাজার চিকিৎসক ও ১৫ হাজার নার্স নিয়োগ দেয়া হবে। জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার রাজধানীর ন্যাশনাল নিউরোসায়েন্সেস অব হসপিটালে ১০০ শয্যার স্ট্রোক ইউনিট উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান।তিনি বলেন, ‘দেশের প্রতিটি সরকারি হাসপাতালে বেড সংখ্যা দ্বিগুণ করা হয়েছে। ক্যান্সার হাসপাতালে গত মাসেই ২শ’ বেড থেকে ৫শ’ বেডে উন্নীত করা হয়েছে। দেশের ৮ বিভাগে ৮ টি ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার কাজ প্রক্রিয়াধীন। এবছরই দেশের সকল আইসিইউ বেড সংখ্যাও দ্বিগুণ করার উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি ২৫০ টি নতুন ডায়ালাইসিস বেড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে ১০০ শয্যার স্ট্রোক ইউনিট স্থাপন একটি বিরল ঘটনা। পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশের হাসপাতাল ছাড়া ভারত,পাকিস্তান, শ্রীলংকা,ইন্দোনেশিয়া,ভিয়েতনাম, মালেয়েশিয়াসহ বিশ্বের আর কোথাও ১০০ শয্যার স্ট্রোক ইউনিট নেই। সুতরাং সরকারের এই মহতী উদ্যোগকে সকলে মিলে সর্বাত্মক সহায়তা করতে হবে।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

মাতৃত্বকালীন ছুটি সীমিতকরণ বৈধ কি না, হাইকোর্টের রুলে প্রশ্ন

বাংলাদেশে কর্মজীবী নারীদের মাতৃত্বকালীন ছুটি সীমিত করার বিদ্যমান আইন ও নীতিমা...

গরমে সারাদেশে বিদ্যুতের সংকট, বাড়ছে লোডশেডিংয়ের শঙ্কা

তীব্র গরমের মধ্যে সারা দেশে বিদ্যুৎ সংকট আরও ভয়াবহ রূপ নিচ্ছে। উৎপাদন ঘাটতি,...

সৌদি প্রবাসীদের ওয়ার্ক পারমিটে কঠোর সতর্কতা: ৩০ জুন থেকে স্বয়ংক্রিয় ব্যবস্থা

সৌদি আরবে অবস্থানরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট ব্যবস্থাপনা নিয়ে নতুন ও ক...

মস্তিষ্ক কেন ভুলে যায়? স্মৃতিশক্তি কমার কারণগুলো জানুন

দৈনন্দিন জীবনে ছোট ছোট বিষয়ও অনেক সময় মনে রাখা কঠিন হয়ে পড়ছে? নাম, তারিখ বা গ...

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা