স্বাস্থ্য

বায়ুদূষণে বাড়ছে বিকলাঙ্গ শিশুর সংখ্যা

বায়ুদূষণের কারণে বাংলাদেশে বছরে এক লাখ ২২ হাজার ৪০০ মানুষ মারা যায়। একই সাথে বাড়ছে শারীরিক ও মানসিক বিকলাঙ্গ শিশু জন্ম নেয়ার সংখ্যা।

এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা হেলথ ইফেক্টস ইনস্টিটিউট। তাদের তথ্যমতে, বায়ুদূষণের কারণে প্রায় প্রত্যেকেই নানারকম শারীরিক ও মানসিক ব্যধিতে আক্রান্ত হচ্ছে। এ কারণে নির্বোধ বিকলাঙ্গ জাতিতে পরিণত হওয়ার আশঙ্কা বয়েছে। গতমাসে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘নগরের প্রবীণ এবং শিশুদের ওপর বায়ুদূষণের প্রভাব রোধে করণীয়’ শীর্ষক নাগরিক সংলাপে বক্তারা এ সব তথ্য জানান। পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও বারসিক এই নাগরিক সংলাপে আয়োজন করে।

গত এক বছরে রাজধানীতে বায়ুদূষণের পরিমাণ বেড়েছে ২০ ভাগ। স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র- কেপস এর গবেষণায় এ তথ্য উঠে্ এসেছে।

গবেষণার তথ্য অনুসারে, ২০১৮ সালের নভেম্বর থেকে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত ঢাকা শহরের মানুষ মাত্র ৯ দিন ভালো বায়ু সেবন করেছে। ১৮৮ দিন মধ্যম থেকে সতর্কতামূলক দূষিত বায়ু , ১০৭ দিন অস্বাস্থ্যকর, ৮২ দিন খুব অস্বাস্থ্যকর এবং পাঁচ দিন মারাত্মক অস্বাস্থ্যকর বায়ু সেবন করেছে রাজধানীবাসী।

সংলাপে বক্তারা জানান, ঢাকার বায়ুদূষণের জন্য ইটভাটা, সড়কের ধুলা, যানবাহন এবং বায়োগ্যাস পোড়ানোকে দায়ী করেন তারা। ঢাকার দূষণের ইটভাটা ৫৮ শতাংশ, সড়কের ধুলা ১৮ শতাংশ, যানবাহনের ধোঁয়া ১০ শতাংশ, বায়োগ্যাস পোড়ানো ৮ শতাংশ এবং অন্যান্য কারণ ৬ শতাংশ দায়ী।

সংলাপে আলোচকরা বলেন, বায়ু দূষণের কারণে রাজধানীর বাসিন্দারা ফুসফুসের ক্যানসার, উচ্চ রক্তচাপ, চর্মরোগ, হাঁপানি, যক্ষ্মা, যকৃতের সমস্যা ও নিউমোনিয়ার মতো নানা রোগে আক্রান্ত হচ্ছে।

গত ছয় বছরে ঢাকার বায়ুমান পর্যালোচনার তথ্য উপস্থাপন করা হয়। এ সময়ের মধ্যে রাজধানী ঢাকার আদর্শ বায়ুমানের চেয়ে বায়ুদূষণ সব সময় চার থেকে ছয় গুণ বেশি ছিল। উচ্চমাত্রার বায়ুদূষণের কারণে মানসিক প্রতিবন্ধী শিশুর সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বক্তারা। এছাড়া সম্ভাবনা বাড়ছে বিকলাঙ্গ শিশু জন্মের হার।

সংলাপে বায়ুদূষণ রোধে যথাযথ পদক্ষেপ নিতে সরকারে প্রতি আহ্বান জানান বক্তারা। একই উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে ঢাকার আশপাশের ইটভাটাগুলো সরিয়ে ফেলতে দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ দেন তারা।

Copyright © Sunnews24x7

Newsletter

Subscribe to our newsletter and stay updated.

সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৯ লিডে বাংলাদেশের দাপট

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প...

ঢাকাসহ ৭ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস

ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, বৃষ্টি...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

আজ ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই...

তামিলনাড়ুর ক্রিকেটারকে জরিমানা

ম্যাচ চলাকালে মোবাইল ফোন ব্যবহার করে বিসিসিআইয়ের দুর্নীতিবিরোধী আচরণবিধি লঙ্ঘ...

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

ইরানকে যুদ্ধে পরাজিত করার পর আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিকে মার্কিন...

অস্ট্রেলিয়াকে চাপে ফেলে পরিসংখ্যানেও এগিয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট এবং মূল সিরিজ শুরুর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা