স্বাস্থ্য

এবার মুখে খাবেন করোনার টিকা

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের শেষে বা আগামী বছরের প্রথমদিকে করোনা ভাইরাসের আরও ৬ থেকে ৮ ধরনের নতুন টিকা চলে আসতে পারে। এর মধ্যে নতুন এক ধরনের টিকাও রয়েছে যা শরীরে প্রয়োগ করতে হবে না তা মুখে খাওয়া যাবে এবং স্বল্প তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে। একথা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ বিজ্ঞানী সুমাইয়া স্বামীনাথন। অনলাইন ব্লুমবার্গকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে এনডিটিভি।

সম্প্রতি এক সাক্ষাতকার দিয়েছেন জেনেভা ভিত্তিক বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান এই বিজ্ঞানী। এতে তিনি বলেছেন, দ্রুতই সম্পন্ন হতে পারে ৬ থেকে ৮টি টিকার ক্লিনিক্যাল পরীক্ষা। এরপর এই বছরের শেষ নাগাদ নিয়ন্ত্রক সংস্থাগুলো সেসব পরীক্ষার ফল রিভিউ করবে।

করোনা মহামারি ঘোষণার পর ১ বছরের মধ্যে যে ১০টি আসবে তার সঙ্গে নতুন করে যুক্ত হতে যাচ্ছে মুখে খাওয়ার এই টিকা। এই মুহূর্তে বিশ্বজুড়ে করোনার যে মাত্রা তাতে বিশ্ববাসীর আরও রোগ প্রতিরোধ ক্ষমতা বা টিকা প্রয়োজন।

বিশেষ করে নতুন ভ্যারিয়েন্ট বা স্ট্রেইন দ্রুতগতিতে বিস্তার লাভ করছে। নতুন করে আতঙ্কে বিশ্ববাসী। বর্তমানে বিশ্বে মাত্র ১২২টি দেশে টিকা দেয়া শুরু হয়েছে। সুমাইয়া স্বামীনাথান বলেছেন, আমাদের সামনে যেসব টিকা আসছে তাতে আমরা উৎপুল্ল। ভারতের এই বিজ্ঞানী টিবি এবং এইচআইভির গবেষণার জন্য বিখ্যাত।

তিনি বলেন, আমি মনে করি, ২০২২ সালের মধ্যে আমরা আরও উন্নত টিকা দেখতে আনতে পারবো। বর্তমানে যেসব টিকা দেওয়া হচ্ছে তার সবটাই ইঞ্জেকশনের মাধ্যমে। কিন্তু যেসব টিকা আসছে তার সবটাই ইঞ্জেকশন হিসেবে ব্যবহার করা লাগবে না। এমনকি অন্তঃসত্ত্বা নারীরাও নিতে পারবেন। কমপক্ষে ৮০টি টিকা মানুষের ওপর গবেষণা করা হচ্ছে।

এর মধ্যে কিছু টিকা আছে পরীক্ষায় প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে তা সফল হওয়ার সম্ভাবনা এখনও দেখা যায়নি। স্বামীনাথানের কথা অনুযায়ী, আমাদের আরও অধিক কার্যকরি টিকা উৎপাদনের জন্য গবেষণা অব্যাহত রাখা প্রয়োজন। এখনও চলমান টিকার বিষয়টি পরিষ্কার নয় এই মুহূর্তে। তাই আমাদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সৌদির ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৩

সৌদি আরবের তিন শহর খামিস মুশাইত, আবহা ও তাইফে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরা...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা