স্বাস্থ্য

মাস্কে অক্সিজেন নিতে সমস্যা কতটা ?

আন্তর্জাতিক ডেস্ক: মহামারী করোনাভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। এ কারণে প্রাত্যহিক জীবনের সঙ্গী হয়েছে মাস্ক। বাইরে গেলেই মুখে মাস্ক পরে যেতে হচ্ছে। এ অবস্থায় সারতে হচ্ছে প্রয়োজনীয় কাজ। অনেকের কাছে এতে অস্বস্তিবোধও লাগছে। কিন্তু তা স্বত্বেও মাস্ক পরার কারণে আমরা করোনাভাইরাসসহ বিভিন্ন ধরনের জীবাণু থেকে সুরক্ষা পাচ্ছি।

সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হতে থাকে মাস্ক পরার অসুবিধা নিয়ে বিভিন্ন কথা। ওইসব ভাইরাল কন্টেন্টে দাবিও করা হয়েছিল- মাস্ক পরলে শরীরে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ হয় না, এর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতায় সমস্যা হয়। কিন্তু সাম্প্রতিক একটি গবেষণা এসব দাবিকে অস্বীকার করে বলছে, মাস্ক পরলে প্রয়োজনীয় অক্সিজেন নিতে কোন সমস্যা হয় না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আমেরিকান লাং অ্যাসোসিয়েশন সামাজিক মাধ্যমগুলোতে ছড়ানো এই দাবি প্রত্যাখ্যান করেছে।

কানাডার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই বিষয়ে ধারণা পেতে তারা গড়পড়তায় সাড়ে ৭৬ বছর বয়স্ক ২৫ ব্যক্তিকে বহনযোগ্য পালস অক্সিমিটার দেয়। সেখানে তাদেরকে মাস্ক পরানোর এক ঘণ্টা আগে এবং পরে তাদের ব্লাড অক্সিজেন মাত্রা পর্যবেক্ষণ করা হয়। গবেষকরা সেখানে এ বিষয়ে কোন হাইপোক্সিয়া লক্ষণ অথবা অক্সিজেন কমে যাওয়ার কোন লক্ষণ দেখতে পায়নি।

সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ডা. অ্যারন গ্ল্যাট বলেন, আমরা আগেই জানতাম মাস্ক পরিধান করার ফলে অক্সিজেনের মাত্রা কমে যায় না। কিছু মানুষ মাস্ক পরাটাকে অস্বস্তিকর মনে করে। কিন্তু এটি কোন অজুহাতই না।

গ্লাট বলেন, আমি মাস্ক পরাটাকে গাড়ির সিট বেল্ট বাঁধার মতো দেখি। সিট বেল্ট বাঁধলে আরামদায়ক মনে হবে না কিন্তু সেটি তোমাকে রক্ষা করবে।

ডা. নোয়েল চানের গবেষণা দল প্রত্যেক অংশগ্রহণকারীকে এমন ননমেডিকেল মুখের মাস্ক দেন যেটিতে রয়েছে তিনটি স্তর যা ব্যবহারের পর ফেলে দেয়া যায়। সেচ্ছাসেবীদেরকে মাস্কগুলো পরানোর ঠিক এক ঘণ্টা আগে এবং এক ঘণ্টা পরে পালস অক্সিমিটার ব্যবহার করে তাদের দৈনন্দিন কাজ এবং বিশ্রাম পর্যবেক্ষণ করা হয়।

তখন ওই গবেষণায় বিশেষজ্ঞরা দেখতে পান- অক্সিজেন স্যাচুরেশনে তেমন কোন উদ্বেগজনক পরিবর্তন সেখানে নেই। মাস্ক পরিধানের আগে অংশগ্রহণকারীদের গড়পড়তায় অক্সিজেন স্যাচুরেশন ছিল শতকরা ৯৬.১ হারে এবং পরিধানের পরে খুবই হালকা বেড়ে গিয়ে শতকরা ৯৬.৩ থেকে ৯৬.৫ হারে ছিল।

এই গবেষণাপত্রটি গত বছরের ৩০ অক্টোবর অনলাইনে প্রকাশিত হয় আমেরিকান মেডিকেল এ্যাসোসিয়েশন জার্নালে।

সূত্র: হেলথ ডে নিউজ, ওয়েবএমডি

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা