দেশব্যাপী করোনার টিকা দেওয়া শুরু আজ 
স্বাস্থ্য

দেশব্যাপী করোনার টিকা দেওয়া শুরু আজ 

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকাসহ সারাদেশে করোনাভাইরাসের টিকা দেওয়ার কার্যক্রম একযোগে শুরু আজ। রাজধানী ৫০টিসহ সারা দেশে মোট এক হাজার ৫টি হাসপাতালে একযোগে টিকা দেওয়া শুরু হবে।

রাজধানীর ৫০টি হাসপাতালের জন্য ২০৪টিসহ এবং সারা দেশে ২ হাজার ৪শ’টি টিম এই টিকাদানে কাজ করবে বলে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে।

অধিদফতরের দেয়া তথ্যানুযায়ী, এখন পর্যন্ত সারা দেশে করোনা ভ্যাকসিন গ্রহণের লক্ষ্যে ৩ লাখ ২৮ হাজারের বেশি মানুষ ‘সুরক্ষা’ ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করেছেন।

প্রতিটি কেন্দ্রে সকাল ৮টা থেকে দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগে টিকা নিতে পারবেন নিবন্ধিতরা। সারা দেশে শুরু হওয়া ভ্যাকসিন কার্যক্রমের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট স্বাস্থ্য অধিদফতর।

আজ যারা টিকা পাচ্ছেন তাদের কাছে শনিবার তাদের মোবাইলফোনে বার্তা পৌঁছে গেছে।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি দেশে প্রথম করোনা ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরদিন রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রাথমিকভাবে ৫৪১ জনকে ভ্যাকসিন দেওয়া হয়। যাদের মধ্যে ২৯৬ জন চিকিৎসক, ৩২ জন নার্স এবং অন্যান্য পেশার ২০৮ জন।

গত ৪ ফেব্রুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ এক চিঠিতে জানায়, এ কার্যক্রমের প্রথমদিনে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীও সচিবসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যাতে ভ্যাকসিন নিতে পারেন সেজন্য বিভিন্ন হাসপাতালে ব্যবস্থা রাখা হয়েছে। ভ্যাকসিন নিতে স্পট রেজিস্ট্রেশনের সুযোগ ও ব্যবস্থাও রাখা হয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মিমি চক্রবর্তী

দুর্গাপূজা মানেই আনন্দ, আলো আর উদযাপনের এক বাঁধভাঙা জোয়ার। টলিউডের জনপ্রিয় অভ...

ঢাবির শিক্ষার্থী নিম্নিকে সংবর্ধনা প্রদান

মাউন্ট এভারেস্ট জয় করায় ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা