স্বাস্থ্য

যুক্তরাজ্যফেরত ৫৩৮৬ জন কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিবেদক : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৩৪টি ফ্লাইটে দেশে আসা (৪ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ৫ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত) পাঁচ হাজার ৩৮৬ জনকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ।

তাদের মধ্যে যুক্তরাজ্যফেরত ৮৪ জনকে সরকার নির্ধারিত আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এবং বাকিদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে গত চলতি বছরের প্রথম দিন থেকে এখন পর্যন্ত যুক্তরাজ্য থেকে আসা মোট এক হাজার ২৯৫ জনকে আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে পাঠানো হলো।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা নাজিবুল হক এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দোহা থেকে আসা কিউআর-৮৪ ফ্লাইটের পাঁচজনকে, ইস্তাম্বুল থেকে আসা টিকে ৭১২ ফ্লাইটের ১১ জনকে, দোহা থেকে আসা কিউআর ৬৪০ ফ্লাইটের ছয়জনকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি ২০২) ফ্লাইটের ৪৫ জনকে এবং ইতিহাদ এয়ারের ইওয়াই-২০৪ ফ্লাইটে আসা ১৭ জনকে প্রথমে আঁশকোনা হজ ক্যাম্পের সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে নেয়া হয়। সেখান থেকে তাদের পছন্দ অনুযায়ী সরকার নির্ধারিত আবাসিক হোটেলগুলোতে সাতদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

এছাড়া, বিমানবন্দর থেকে পাঁচ হাজার ৩০২ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

সুন্দরবনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপ...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা