স্বাস্থ্য

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৭

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে ৭ জন মারা গেছেন। এ নিয়ে সরকারি হিসাবে করোনা ভাইরাসে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ১৮২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৩৫ জন, এ পর্যন্ত সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৪৬৫ জন।

একই সময়ে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫০৭ জন, এখন পর্যন্ত মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৮২ হাজার ৪২৪ জন।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাছিমা সুলতানা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে করোনা বিষয়ক সবশেষ এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৭৯ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৪৩ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৭৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ৫২ শতাংশ।

দেশে বর্তমানে ২০৬টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে সরকারি-বেসরকারি মিলিয়ে আরটি-পিসিআর পরীক্ষাগার রয়েছে ১১৬টি, জিন-এক্সপার্ট মেশিনের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে ২৮টি পরীক্ষাগারে, আর র‌্যাপিড এ্যান্টিজেনের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে ৬২টি পরীক্ষাগারে।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৫ হাজার ৮১১টি, পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৬৬টি। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৭ লাখ ২৪ হাজার ৪৭৩টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ২৯ লাখ ১ হাজার ৭০৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৮ লাখ ২২ হাজার ৭৬৮টি।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ জনের মধ্যে পুরুষ ৪ জন, আর নারী ৩ জন। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেছেন ৬ হাজার ২০০ জন, আর মোট নারী মারা গেছেন ১ হাজার ৯৮২ জন। শতকরা হিসাবে পুরুষ ৭৫ দশমিক ৭৮ শতাংশ এবং নারী ২৪ দশমিক ২২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় নতুন করে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৪৩২ জন, ছাড়া পেয়েছেন ৬৫৩ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৬ লাখ ২০ হাজার ৪৬১ জন, ছাড়া পেয়েছেন ৫ লাখ ৮৬ হাজার ৮৭৪ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৩৩ হাজার ৫৮৭ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে যুক্ত হয়েছেন ৫০ জন, ছাড়া পেয়েছেন ৮৯ জন। এখন পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছেন ৯৯ হাজার ৩৯৪ জন, ছাড়া পেয়েছেন ৮৯ হাজার ৪৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১০ হাজার ৩৪৭ জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা