স্বাস্থ্য

ভারতে টিকা নেওয়া ৫১ জনের শরীরে জটিলতা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনা ভাইরাসের টিকা নেওয়ার পর ৫১ ব্যক্তির শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। শনিবার থেকে দেশটিতে ব্যাপক করোনা প্রতিষেধক টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

রোববার (১৭ জানুয়ারি) দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জেইনের উদ্ধৃতি দিয়ে এনডিটিভি জানিয়েছে, দিল্লিতে করোনা ভ্যাকসিনেশন অভিযানে ৪ হাজার ৩১৯ স্বাস্থ্য পরিচর্যা কর্মীকে করোনার টিকা দেওয়া হয়। এদের মধ্যে একজনের শরীরে সামান্য গুরুত্বের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে জানা গেছে।

স্বাস্থ্যমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনটিতে আরও বলা হয়, এই রোগীকে অল-ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এআইআইএমএস) এ ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি আরও বলেন, ‘শনিবার ৫১ জনের শরীরে সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় এবং একজনের অবস্থা কিছুটা গুরুতর। এই রোগীর বয়স ২২ বছর। তিনি একটি হাসপাতালের নিরাপত্তারক্ষী।’

অন্যান্যদের হাসপাতালে ভর্তি করা হয়নি। তাদের কিছু সময়ের জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছিল যোগ করেন মন্ত্রী। এদিকে, ৬টি কেন্দ্রীয় হাসপাতালে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকা দেওয়া হয়। যদিও এটি এখনো ট্রায়াল পর্যায়ে রয়েছে।

ভারতের ড্রাগ রেগুলেটর (ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ) জানিয়েছে, ভ্যাকসিনের ব্যবহারটি ক্লিনিক্যাল ট্রায়াল পর্যায়ে থাকবে। এর অর্থ সকল টিকা গ্রহণকারীকে পর্যবেক্ষণে রাখা হবে। ড্রাগ রেগুলেটর প্রতিষ্ঠানটি কোভ্যাক্সিনের অনুমোদন দিয়েছে।

দিল্লির করোনা বিরোধী টিকা দানকারী অভিযানের প্রথম দিনে ৮ হাজার ১১৭ স্বাস্থ্য কর্মীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু শহরের ৮১টি টিকাদানকারী কেন্দ্রে এর মাত্র অর্ধেক সংখ্যক লোককে টিকা দেওয়া হয়েছে।

এই অল্পসংখ্যক টিকা দেওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, ‘সারা দেশে প্রায় অর্ধেক টিকাদান সম্পন্ন হয়েছে। প্রতিটি স্থানেই অর্ধেকের কাছাকাছি টিকাদান করা হয়েছে।তিনি আরও বলেন, ‘কিছু মানুষ শেষ মুহূর্তে টিকা গ্রহণ করতে আসেননি। তারা কেন আসেননি, তা অনুমান করা সম্ভব নয়।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

অবশেষে সৌদি ও আমিরাতের মধ্যে বরফ গলছে!

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক নিয়ে কিছুদিন ধরে নানা গুঞ্জন চললেও...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

জমজমের পানি বিড়ম্বনায় দুই বিমান কর্মকর্তা বরখাস্ত

ওমরাহ শেষে দেশে ফিরে জমজমের পানি পেতে বেশ খানিকটা বিড়ম্বনায় পড়তে হলো যাত্রীদে...

সালমানের শ্বশুরের চার গুদাম সিল

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন প্রতিষ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা