স্বাস্থ্য

সংবাদ প্রতিদিনের প্রতিবেদন : বাংলাদেশে বাড়ছে করোনার সংক্রমণ

নিজস্ব প্রতিবেদক : করোনায় আক্রান্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. একে আবদুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন (Masud Bin Momen)। এদিকে করোনা মহামারীর তাণ্ডবে দেশজুড়ে বেড়েছে মৃত্যুর সংখ্যা। বেড়েছে আক্রান্তও। দিন দিন ক্রমশ তা ঊর্ধ্বমুখী হচ্ছে।

বিভিন্ন ক্ষেত্রে মানুষদের পাশাপাশি জাতীয় ফুটবল দলেও সংক্রমণ বেড়েই চলেছে। কোচ জেমি ডে, ম্যানেজার আমের খান ও দলের ফিজিও আক্রান্ত হয়েছেন ইতিমধ্যেই। এবার জানা গেল, এই মহামারীতে আক্রান্ত হয়েছেন প্রাক্তন ফুটবল তারকা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।

এদিকে বুধবার করোনার প্রকোপে ৩৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। একই সময়ে ২১৫৬ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গিয়েছে। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসলামিক দেশগুলির সংগঠন (OIC) -এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৭তম সম্মেলন উপলক্ষে নাইজার সফরে যোগ দিতে যাওয়ার কথা ছিল পররাষ্ট্রমন্ত্রী ও সচিবের।

তার আগে তাদের শরীরের নুমনা পরীক্ষা করা হয়। আর মঙ্গলবার রাতে ফলাফল প্রকাশ হতে জানা যায় তারা করোনায় আক্রান্ত হয়েছেন। এর ফলে তাদের নাইজার সফর বাতিল করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর শরীরে করোনার কোনও লক্ষণ ছিল না বলেও জানা গিয়েছে।

বর্তমানে চিকিৎসকের পরামর্শ মেনে নিজের বাড়িতে আইসোলেশনে রয়েছেন ডা. একে আবদুল মোমেন (Dr. A K Abdul Momen)। এখন তিনি সুস্থ আছেন বলেও জানান গিয়েছে। ওআইসির সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতা হিসেবে তার যোগদানের কথা ছিল।

কিন্তু, এখন তার বদলে পররাষ্ট্রমন্ত্রণালয় ও সৌদি আরবের রিয়াধে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তথা ওআইসিতে বাংলাদেশের স্থায়ী মিশনের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি দল এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বলে সিদ্ধান্ত হয়েছে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা