স্বাস্থ্য

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩৯, নতুন সংক্রমিত ২১৫৬

নিজস্ব প্রতিবেদক : শীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও সংক্রমণ দুইটিই সমানতালে বাড়তে শুরু করায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। নতুন করে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর।

তাদের মধ্যে পুরুষ ২৭ ও নারী ১২ জন। সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৮৭ জনে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ১১৭টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৭৭৭টি নমুনা সংগ্রহ ও ১৬ হাজার ১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ৯৬ হাজার ১৫০।

এ সময়ে করোনা সংক্রমিত নতুন রোগী শনাক্ত হয় আরও ২ হাজার ১৫৬ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৫৪ হাজার ১৪৬ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৩৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৬৮ হাজার ৮১১ জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা