স্বাস্থ্য

বাংলাদেশ ‘গ্যাভি’ থেকে ৬ কোটি ৮০ লাখ টিকা আনবে

নিজস্ব প্রতিবেদক : “দ্য ভ্যাকসিন এ্যালায়েন্স”-গ্যাভি ৬ কোটি ৮০ লাখ টিকা দেবে বাংলাদেশকে। গ্যাভি নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে ইমিউনাইজেশনে অর্থায়ন করা সংস্থা।

বুধবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে জানানো হয়, কোভ্যাক্স-কোভিড-১৯ ভ্যাকসিন গ্লোবাল একসেস ফ্যাসিলিটির উদ্যোগে ২০২১ সালে এই ভ্যাকসিন বাংলাদেশে আসবে। গ্যাভির পাশাপাশি এ উদ্যোগের যৌথ নেতৃত্বে আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং দ্য কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস।

একজন মানুষকে ভ্যাকসিনের দুটি ডোজ নিতে হবে। প্রতি ডোজের দাম পড়বে ১৩৮-১৭০ টাকা। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম সংবাদ সম্মেলনের প্রধান বক্তা ছিলেন।

বাংলাদেশ এর আগে ভারতীয় প্রতিষ্ঠান সেরামের সঙ্গে চুক্তি করে। সেখান থেকে আসবে ৩ কোটি ডোজ ভ্যাকসিন। এই ভ্যাকসিনের দাম অনেক বেশি। প্রতি ডোজ ৫ ডলার (৪২৫ টাকা)। প্রত্যেকের ২ ডোজ করে টিকা লাগবে। একটি ডোজের ২৮ দিন পর আরেকটি ডোজ দিতে হবে।

করোনা ভাইরাসের টিকা কিনতে বাংলাদেশ দাতা সংস্থাগুলোর কাছে অর্থ সহযোগিতা চেয়ে ইতিমধ্যে চিঠি পাঠিয়েছে। ১৬ কোটি ৫০ লাখ মানুষের জন্য ২৫০ কোটি মার্কিন ডলারের প্রয়োজন। যা বাংলাদেশি মুদ্রায় ২১ হাজার ২৫০ কোটি টাকা। এখন পর্যন্ত প্রায় সাড়ে ৪ কোটি মানুষের টিকার (২ ডোজ করে) চুক্তির কথা জানা গেছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা