স্বাস্থ্য

করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু-৩২, নতুন সংক্রমিত-২২৩০

নিজস্ব প্রতিবেদক : শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যাও বেড়ে চলেছে। এতে কয়েকদিনের মৃত্যুর মিছিলে গত ২৪ ঘণ্টায় ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে পুরুষ ২৫ ও নারী ৭ জন। এদের মধ্যে হাসপাতালে ৩১ জন ও বাসায় ১ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এ নিয়ে এ করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৪৮ জন।

মঙ্গলবার ( ২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ড. নাসিমা সুলতানার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় দেশের ১১৭টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ২৬৫টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ১৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ৮০ হাজার ১৪৯টি।

ইতোমধ্যে সংক্রমিত নতুন রোগী শনাক্ত হয় ২ হাজার ২৩০ জন। এ নিয়ে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৫১ হাজার ৯৯০ জন। গত ২৪ ঘণ্টায় ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ২৬৬ জন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৬৬ হাজার ৮৭৭ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৮৫ শতাংশ এবং এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৮৬ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮১ দশমিক ১৭ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মৃতবরণ করেন ৬ হাজার ৪৪৮ জন। এদের মধ্যে পুরুষ ৪ হাজার ৯৫৫ জন (৭৬ দশমিক ৮৫ শতাংশ) ও নারী ১ হাজার ৪৯৩ জন (২৩ দশমিক শূন্য ১৫ শতাংশ)।

বয়স ভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩২ জনের মধ্যে ত্রি‌শোর্ধ্ব ১ জন, চল্লিশোর্ধ্ব ৭ জন, পঞ্চাশোর্ধ্ব ৫ জন এবং ষাটোর্ধ্ব ১৯ জন রয়েছেন। বিভাগ অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩২ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৪, চট্টগ্রামে ৪ জন রাজশাহীতে ৩ জন ও রংপুরে ১ জন রয়েছেন।

উল্লেখ্য, চীন থেকে শুরু হয়ে সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে। বাংলাদেশে করোনা ভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা