স্বাস্থ্য

বাংলাদেশে নিপাহ ভাইরাসের শঙ্কায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা

সান নিউজ ডেস্ক : বাংলাদেশে চলমান করোনা মহামারি আর ডেঙ্গুজ্বরের সংক্রমণের পাশাপাশি নতুন আরও এক মহামারি নিপাহ ভাইরাসের আশঙ্কা ব্যক্ত করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞগণ। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত একটি বিজ্ঞান সাময়িকীতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, বাংলাদেশ, ভারতসহ এশিয়ার কয়েকটি দেশে নিপাহ ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে। করোনার মধ্যে নিপাহ ছড়িয়ে পড়লে সেটি হবে-আরও ভয়াবহ।

সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, বাদুড় থেকে মানুষের দেহে নিপাহ ভাইরাস সংক্রমণের হার যা ভাবা হতো তার চেয়ে বেশি।বাদুড়ের মল-মূত্রের মাধ্যমে ভাইরাসটি খেজুরের রসে মিশে যায় এবং সেখান থেকে মানুষের দেহে ছড়িয়ে পড়ে বলে এতদিন ধারণা ছিল। তবে এখন বিজ্ঞানীরা ভিন্ন কথা বলছেন। তাদের সাম্প্রতিক এই গবেষণায় বলা হয়েছে, যে সব অঞ্চলে খেজুর গাছ নেই সেখানেও রোগটি দেখা গেছে। এমনকি যারা কখনই খেজুরের রস পান করেননি এমন ব্যক্তির মধ্যেও সংক্রমণ পাওয়া গেছে।

বিশ্ব পর্যায়ে প্রাণী, পরিবেশ এবং মানব স্বাস্থ্য নিয়ে গবেষণায় নিয়োজিত ‘ইকো হেলথ এলায়েন্স’-এর বিজ্ঞানীরা দীর্ঘ ৬ বছর ধরে বাংলাদেশ ও তার প্রতিবেশি দেশের প্রায় তিন হাজার বাদুড়ের নমুনা সংগ্রহ করে পরীক্ষা চালিয়েছেন। এতে বিজ্ঞানীরা ভাইরাসটির এমন স্ট্রেইন পেয়েছেন, যা মানুষ থেকে অন্য মানব দেহে সংক্রমিত হয়ে মারাত্মক বিপদের কারণ হতে পারে।

এ সংক্রান্ত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাসটি দিনে দিনে মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ছে। নিপাহ ভাইরাস বাংলাদেশ-ভারতের ঘনবসতি অঞ্চলে প্রায় প্রতি বছর দেখা দেয় এবং প্রাণঘাতী এই রোগটির এখন পর্যন্ত কোনো প্রতিষেধক বা ভ্যাকসিন তৈরি হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, এই ভাইরাসে মৃত্যুর হার ৪০ থেকে ৭৫ শতাংশ।

২০০১ সাল থেকে প্রতিবছরই বাংলাদেশে নিপাহ ভাইরাসের সংক্রমণ দেখা দিচ্ছে। গত ১৮ বছরে অন্তত: ৩০৩ জন আক্রান্ত হয়েছিলেন নিপাহ ভাইরাসে এবং এদের মধ্যে প্রায় ৭০ শতাংশই মারা গেছেন। যারা বেঁচে আছেন, তারা নানা ধরনের স্নায়ুগত জটিলতায় ভুগছেন। এই রোগের লক্ষণ জ্বর, মাথা ধরা, পেশির যন্ত্রণা, বমি বমি ভাব ও ফুসফুসের সংক্রমণ। সাধারণত শীতকালে ভাইরাসটির প্রাদুর্ভাব দেখা দেয়।

এ প্রসঙ্গে রোগ তত্ব ও রোগ গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার এ এস এম আলমগীর সতর্ক করে দিয়ে বলেছেন, করোনা আর ডেঙ্গুর প্রকোপের মাঝে নিপার সংক্রমন ছড়িয়ে পড়লে তা মারাত্মক ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে। কারণ নিপার ক্ষেত্রে মৃত্যুর হার অনেক বেশি। আর মৃত্যুর হাত থেকে বেঁচে গেলেও নানা শারীরিক সমস্যা সৃষ্টি করতে পারে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যবিজ্ঞান বিশেষজ্ঞ ড: মোহাম্মদ গোলজার হোসেন বলছেন, এই শীত মৌসুমে খেজুরের কাঁচা রস পান না করা এবং রাতে বাদুরে ঠোকরানো ফল না খাওয়াটাই নিরাপদ।

এক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ- শীতে খেজুরের কাঁচা রস ও বাদুরে খাওয়া ফল না খাওয়া। এছাড়া ফরিদপুর,মাদারিপুর, রাজবাড়ি, কুমিল্লা, যশোর -এসব এলাকায় বাণিজ্যিকভাবে খেজুর গুঁড় উৎপাদনের ব্যাপারে নজরদারি বাড়ানো দরকার। কারণ ও সব এলাকায় ইতোমধ্যেই নিপা সংক্রমণ ধরা পড়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞগণ বলছেন, করোনার মতোই নিপাহ ভাইরাসেরও কোন প্রতিষেধক যেহেতু এখনো আবিস্কৃত হয়নি; তাই এর থেকে সতর্ক থাকার কোন বিকল্প নেই।-পার্সটুডে

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

ভোট চুরি করে ভারত দখল করা হয়েছে : রাহুল গান্ধী

ভারতের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ...

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল

বছরের পর বছর ধরে গাজা, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা