স্বাস্থ্য

করোনার টিকার দাম নির্ধারণ করলো মডার্না

আন্তর্জাতিক ডেস্ক : প্রাকৃতিক দুর্যোগ করোনা আশা জাগানিয়া মডার্নার টিকা বাজারে আসতে যাচ্ছে। সম্প্রতি মডার্না দাবি করেছে, তাদের টিকা ৯৪ দশমিক ৫ শতাংশ কার্যকর। এবার টিকার সম্ভাব্য দাম জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের এই ওষুধ কোম্পানি।

রোববার (২২ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানায়। ক্রয়াদেশের পরিমাণের ওপর ভিত্তি করে সরকারের কাছে প্রতি ডোজ করোনা টিকার দাম ২৫ থেকে ৩৭ ডলার করে রাখবে মডার্না। মডার্নার প্রধান নির্বাহী স্টিফেন ব্যানসেল জার্মানির একটি সাপ্তাহিককে এ কথা জানিয়েছেন।

বাংলাদেশি টাকায় এ টিকার দাম পড়বে দুই হাজার ১৮৮ থেকে ৩ হাজার ১৩৫ টাকা। স্টিফেন ব্যানসেলের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়েছে, ফ্লুর টিকার মতোই প্রায় একই খরচ পড়বে করোনার টিকায়। এ খরচ ১০ থেকে ৫০ মার্কিন ডলারের মতো।

গত সোমবার ইউরোপিয়ান ইউনিয়নের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, তারা মডার্না থেকে লাখ লাখ করোনার টিকার ডোজ কিনতে চান। ইউরোপিয়ান কমিশন ২৫ ডলারের কমমূল্যে এই টিকা পাওয়ার চেষ্টা চালাচ্ছে।

মডার্নার প্রধান নির্বাহী স্টিফেন ব্যানসেল বলেন, এখনও কোনো চুক্তিসই হয়নি। তবে আমরা ইউরোপিয়ান কমিশনের সঙ্গে একটি চুক্তিসইয়ে কাছাকাছি রয়েছি। আমরা ইউরোপকে টিকা সরবরাহ করতে চাই। আমরা ফলপ্রসূ আলোচনায় আছি। স্টিফেন ব্যানসেল উল্লেখ করেন, চুক্তিপত্র প্রস্তুত হওয়ার পর তা সই হবে। দিন কয়েকের মধ্যে চুক্তিসই হতে পারে।

করোনায় আক্রান্ত ও মৃত্যুর তথ্য রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের তথ্যমতে, রোববার সকাল সাড়ে ৯টা পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ৫ কোটি ৮৪ লাখ ৯১ হাজার ১৮২ জন। অন্যদিকে মারা গেছেন ১৩ লাখ ৮৬ হাজার ৩৯৩ জন। আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৪৬ লাখ ৫ হাজার ৬৭১ জন।

করোনা মহামারীর এই সময়ে ভ্যাকসিন উদ্ভাবনে সচেষ্ট বিজ্ঞানীরা। সম্প্রতি মডার্না দাবি করে, তাদের টিকা প্রায় ৯৫ শতাংশ কার্যকর। আরেক মার্কিন ওষুধ কোম্পানি ফাইজারও দাবি করে, তাদের টিকায় ৯৫ শতাংশ কার্যকারিতা দেখা গেছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

ভোট চুরি করে ভারত দখল করা হয়েছে : রাহুল গান্ধী

ভারতের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ...

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল

বছরের পর বছর ধরে গাজা, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা