সারাদেশ

কমলগঞ্জে ভ্যাকসিন নিতে মানুষের উপচেপড়া ভিড়

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : সারা দেশের ন্যায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার ভ্যাকসিন নিতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের ভিড় বাড়ছে। ভয় নয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে করোনার টিকা নিয়ে লোকজন সন্তোষ প্রকাশ করছে। কোন ধরণের গুজবে কান না দিয়ে সবাইকে ভ্যাকসিন গ্রহণ করতে আহবার জানান। চার দিনে কমলগঞ্জে প্রায় ১২০০ লোক করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন।

শুধু বুধবার (১০ ফেব্রুয়ারি) কমলগঞ্জে ৬৩০ জন লোক করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন। সাথে বাড়ছে অনলাইন নিবন্ধনও। যা দেখে বুঝাই যায় টিকায় বাড়ছে মানুষের আগ্রহ। জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, ব্যাংক কর্মকর্তা, পুলিশ, বিমান বাহিনীর সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীর মানুষকে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে টিকা নিতে দেখা গেছে।

বুধবার টিকা দানের ৪র্থ দিনে কমলগঞ্জ উপাজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার ভ্যাকসিন নিতে আসা ব্যাংক কর্মকর্তা মো. সালাহউদ্দিন, রিপন মজুমদার, সাংবাদিক আসহাবুজ্জামান শাওন, শিক্ষক মোশাহীদ আলী বলেন, ভ্যাকসিন গ্রহণ করে কোন সমস্যা হয়নি। একটি চক্র গুজব ছড়াচ্ছে, টিকা নিয়েছি কোন অসুবিধা হয়নি। তারা করোনার টিকা বিনামূল্যে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা টিকা কমিটির সদস্য সচিব ডা. এম মাহবুবুল আলম ভূইয়া বলেন, মানুষের দীর্ঘ সারি আছে, একের পর একজন আসছে এবং টিকা দেওয়াতে কোনো ঝামেলা নাই। তিনি জানান, কমলগঞ্জে এখন পর্যন্ত যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। সামগ্রিক পরিবেশ আরও উৎসবমুখর হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। তিনি জানান, ৪র্থ দিনে মানুষের ভিড় ছিল বেশি। এদিন ৬৩০ জন লোক টিকা নিয়েছেন। এ পর্যন্ত তিনটি বুথে মোট ১১৮৩ জন লোক কোভিড-১৯ এর টিকা নিয়েছেন এবং ১৩ শতাধিক লোক অনলাইনে নিবন্ধন করেছেন।

অনলাইন নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত টিকা নিতে পারবেন। ইতিমধ্যে কমলগঞ্জে ৪ হাজার ডোজ ভ্যাকসিন এসেছে। পর্যায়ক্রমে নিবন্ধিত সবাইকে টিকা দেওয়া হবে।


সান নিউজ/এসকেডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা