ছবি-সংগৃহীত
সারাদেশ

নিখোঁজ বালকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে নিখোঁজ রোকন মৃধা (১৩) নামের এক বালকের মরদেহ চারদিন পর উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : সাভারে দুই বাসের সংঘর্ষে নিহত ১

শুক্রবার (৭ জুলাই) সিলেটের ওসমানী নগর উপজেলার দক্ষিণ তাজপুর কুশিয়ারা নদীর শেরপুর টোল ব্রিজের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রোকন মৃধা পাত্রখোলা চা বাগানের নতুন লাইনের মৃত রাম চরন মৃধার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সমবয়সী ৩ চা শ্রমিক তরুণ মিলে পাত্রখোলা চা বাগানের পাশে ধলাই নদীতে মঙ্গলবার বিকেলে গ্রাম পূজা শেষে প্রতিমা বিসর্জন দিতে নদীতে নামে। এ সময় রোকন মৃধা নামের তরুণ নিখোঁজ হয়। রোকনের সাথীরা প্রথমে বিষয়টি ভয়ে প্রকাশ করেনি। রাতে নিখোঁজের কথা বললে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরী দল দুই দিন ধরে নদীতে খুঁজেও মরদেহে পায়নি।

আরও পড়ুন : রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার

মাধবপুর ইউনিয়নের পার্থখলা ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার দেবাশীষ চক্রবর্তী শিপন বলেন, শুক্রবার রোকনের মরদেহ সিলেটের ওসমানী নগর থানা পুলিশ উদ্ধার করার খবর জেনে আমরা সেখানে গিয়ে রোকন মৃধার মরদেহ শনাক্ত করি এবং রাত ১২টায় নিয়ে আসা হয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, মধ্য রাতে রোকনের মরদেহ কমলগঞ্জে নিয়ে আসা হয়। কারো কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহের সৎকার করার অনুমতি দেওয়া হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা