সারাদেশ

বেশি ভাড়া আদায় করায় কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করায় হিমালয় বাস কাউন্টারের ম্যানেজারকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযোগে আল-বারাকা পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: সেপ্টেম্বরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু

শনিবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলা কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় এ অভিযান পরিচালনা করেন।

সাজাপ্রাপ্ত কামরুল ইসলাম (৪৫) উপজেলার পুরুষোত্তমপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, চাটখিল থেকে ঢাকার নির্ধারিত ভাড়া ৫০০ টাকা। কিন্তু বাস কাউন্টার গুলোর বিরুদ্ধে গত কয়েক ধরেই ১০০-২০০ টাকা করে বেশি ভাড়া আদায়ের অভিযোগ ছিল। এমনকি ঈদুল আযহার সময় ৩০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করতেন বলে অভিযোগ ছিল এলাকাবাসীর।

আরও পড়ুন: জিনপিংকে বাইডেনের হুশিয়ারি!

এসব অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরের দিকে উপজেলা কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় অভিযান চালান। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পেলে তিনি হিমালয় বাস কাউন্টার ম্যানেজার কামরুল ইসলামকে ৭দিনের কারাদণ্ড দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় বলেন, অভিযানের সময় যাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়া হয়েছিল তাদের ওই টাকা ফেরত দেয়া হয়েছে। অভিযোগের সত্যতা পেয়ে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৮০ ধারায় কাউন্টার ম্যানেজারকে কারাদন্ড দেওয়া হয় এবং আল-বারাকা পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা