ছবি: সংগৃহীত
জাতীয়

সেপ্টেম্বরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু

নিজস্ব প্রতিবেদক : আগামী সেপ্টেম্বরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু করা হবে বলে জানিয়েছেন সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন : বিপৎসীমার ওপরে তিস্তার পানি

আজ (শনিবার) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিৰ্মাণ কাজ পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণে কাওলা থেকে কুড়িল-বনানী-মহাখালী-তেজগাঁও-মগবাজার-কমলাপুর-সায়েদাবাদ-যাত্রাবাড়ী হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকা পর্যন্ত যাবে।

আরও পড়ুন : রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার

তিনি জানান, প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে, ঢাকা শহরের যানজট অনেকাংশে কমে যাবে এবং ভ্রমণের সময় ও খরচ হ্রাস পাবে। মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে ১৯.৭৩ কিলোমিটার। ওঠা-নামার জন্য মোট ২৭ কিলোমিটার দীর্ঘ ৩১ টি র‍্যাম্প রয়েছে। র‍্যাম্পসহ মোট দৈর্ঘ্য ৪৬.৭৩ কিলোমিটার।

প্রথম ধাপে কাওলা থেকে বনানী রেলওয়ে স্টেশন পর্যন্ত এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য ৭.৪৫ কিলোমিটার। দ্বিতীয় ধাপে বনানী রেল স্টেশন থেকে মগবাজার রেলক্রসিং পর্যন্ত দৈর্ঘ্য ৫.৮৫ কিলোমিটার এবং তৃতীয় ধাপে মগবাজার রেলক্রসিং থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত বাকিটা।

আরও পড়ুন : হিলিতে আমদানি-রপ্তানি বন্ধ

সেতুমন্ত্রী বলেন, প্রকল্পের ভৌত কাজের প্রথম ধাপে ১৪৮২ টি পাইল, ৩২৬ টি পাইল ক্যাপ, ৩২৫ টি কলাম, ৩২৫ টি ক্রস বিম, ৩০৪৮ টি আই গার্ডার নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া ৩০৪৮ টি আই গার্ডার এবং ৩২৮ টি ব্রিজ স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। এ ভৌত কাজের অগ্রগতি ৯৭.২৮ শতাংশ।

ওবায়দুল কাদের আরও জানান, দ্বিতীয় ধাপে ১৬৩৩ টি পাইল, ৩৩৫ টি পাইল ক্যাপ, ৩২৩ টি কলাম, ৩২০ টি ক্রস বিম, ২ ৩০৫ টি আই গার্ডার নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া ২০৪৪ টি আই গার্ডার এবং ২৩৩ টি ব্রিজ স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। এ ভৌত কাজের অগ্রগতি ৫৪.২২ শতাংশ।

আরও পড়ুন : ক্রিমিয়ার নিয়ন্ত্রণ পাবে ইউক্রেন

এছাড়া তৃতীয় ধাপে অগ্রগতি ৫.৬৭ শতাংশ। পুরো প্রকল্পের সার্বিক অগ্রগতি ৬৩.২০ শতাংশ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৯ লিডে বাংলাদেশের দাপট

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প...

ঢাকাসহ ৭ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস

ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, বৃষ্টি...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

ইরানকে যুদ্ধে পরাজিত করার পর আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিকে মার্কিন...

অস্ট্রেলিয়াকে চাপে ফেলে পরিসংখ্যানেও এগিয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট এবং মূল সিরিজ শুরুর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

‘ফিরে আসার গল্প’ এ ফিরছেন শিমু ও তটিনী

বাংলা ধারাবাহিকের জগতে ‘এটা আমাদেরই গল্প’ দিয়ে দর্শকদের মাঝে ব্যা...

ঢাকাসহ ৭ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস

ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, বৃষ্টি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা