ছবি-সংগৃহীত
জাতীয়

কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রামপুরা থানা এলাকার একটি বাসা থেকে রিয়া মনি (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

শুক্রবার (৭ জুলাই) দুপুর ২টার দিকে রামপুরা নতুনবাগ ২নং লোহারগেট ১৩৮৩/৮/জি নম্বর বাসার দ্বিতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা থানা উপ-পরিদর্শক (এসআই ) তওফিকা ইয়াসমিন।

রিয়া মনি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার নগর গ্রামের রিপন মিয়া ও আমেনা বেগম দম্পতির মেয়ে।

আরও পড়ুন : বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৭

এসআই তওফিকা ইয়াসমিন বলেন, রিয়া তার সৎ বাবা ও মায়ের সঙ্গে নতুন বাগ ২ নম্বর লোহার গেটে ভাড়া বাসায় থাকে। মৃতের সৎ বাবা-মা বাইরে থেকে বাসায় এসে দেখেন রিয়া ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পরে আমাদের খবর দিলে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে কী কারণে সে আত্মহত্যা করেছে সে বিষয়টি জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা