ছবি: সংগৃহীত
জাতীয়

মেট্রোরেলের মতিঝিল যাত্রা শুরু

নিজস্ব প্রতিনিধি: অবশেষে পরীক্ষামূলক চলাচলের প্রথম ধাপে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের চলাচল শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের অক্টোবরের শেষ সপ্তাহে এ অংশে যাত্রী নিয়ে চলাচল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ

শুক্রবার (৭ জুলাই) বিকেল ৪টা ৩৫ মিনিটে রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল উদ্দেশ্যে হুইসেল বাজিয়ে যাত্রা শুরু করে মেট্রোরেল। পরীক্ষামূলক এ চলাচলের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এসময় সেতুমন্ত্রী বলেন, এখন থেকে এ অংশে আপনারা মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল নিয়মিত প্রত্যক্ষ করতে পারবেন। আগামী অক্টোবরের শেষ প্রধানমন্ত্রী এ অংশের উদ্বোধন করবেন বলে আশা করছি। এ লক্ষ্যে আজ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত পর্যায়ক্রমে সব টেস্ট চলতে থাকবে।

আরও পড়ুন: দেশে ফিরছেন ১৭০০ বাংলাদেশি

মন্ত্রী আরও বলেন, শুরুতে ফার্মগেট, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল এ তিনটি স্টেশনে মেট্রোরেল যাত্রার পরিকল্পনা রয়েছে। এরপর পর্যায়ক্রমে বাস্তবতার ভিত্তিতে স্টেশনের সংখ্যা বাড়ানো হবে। সেই লক্ষ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ডিএমটিসিএল।

ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেল এখন আর স্বপ্ন নয় বাস্তবতা। বর্তমানে দৈনিক গড়ে ৭০ হাজার দেশি-বিদেশি যাত্রী মেট্রোরেলে যাতায়াত করছেন। এ সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। সময়াবদ্ধ কর্মপরিকল্পনা ২০৩০ এর আওতায় এরই মধ্যে আওয়ামী লীগ সরকার চারটি মেট্রোরেল লাইন বাস্তবায়ন করছে।

এর আগে, উদ্বোধনী চলাচলে যেন কোনো সমস্যা না হয় সেজন্য বুধবার (৫ জুলাই) মধ্যরাতে মতিঝিল পর্যন্ত একবার মেট্রোরেল চলাচল করেছে।

আরও পড়ুন: অবশেষে মতিঝিল গেলো মেট্রোরেল

প্রসঙ্গত, ২০২২ সালের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশের উদ্বোধন করেছেন। এখন শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত উত্তরা থেকে আগারগাঁও নিয়মিত চলাচল করছে এ পরিবহন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা