প্রতীকী ছবি
সারাদেশ

মৌলভীবাজারে ছেলের হাতে বাবা খুন

জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে ছেলের দায়ের কোপে রবী ঘাষী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ছেলে সুকেশ ঘাষীকে (২৫) আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : গাজীপুরে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ২১

রোববার (৩০ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া চা বাগানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার রাতে বাড়িতে চা শ্রমিক রবীর সঙ্গে ছেলে সুকেশের পারিবারিক বিষয় নিয়ে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ছেলে উত্তেজিত হয়ে ঘরে থাকা দা দিয়ে বাবার মাথায় কোপ দেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আশপাশের লোকজন ঘাতক ছেলে সুকেশকে আটক করে কমলগঞ্জ থানায় খবর দেন।

আরও পড়ুন : পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, পারিবারিক কলহের জের ধরে ছেলের হাতে বাবা খুন হয়েছেন। মরদেহ উদ্ধারের পর ঘাতক ছেলেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা