সারাদেশ

কক্সবাজারে মহান মে দিবস পালিত

এম.এ আজিজ রাসেল : "শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি ” এ প্রতিপাদ্যে কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে মহান মে দিবস। সোমবার সকালে শ্রমিকদের মাঝে খাবার বিতরণ করেন কক্সবাজার পৌরসভা নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী। এসময় তিনি শ্রমিকদের নানা সমস্যা সমাধানের আশ্বাস দেন।

আরও পড়ুন : মেক্সিকোতে বাস খাদে পড়ে নিহত ১৮

এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে র‌্যালী ও আলোচনা সভা। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে দিবসটির তাৎপর্য নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ।

তিনি বলেন, "রোহিঙ্গাদের মানবিক কারণে বাংলাদেশে আশ্রয় দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু রোহিঙ্গারা বিভিন্ন কারণে স্থানীয়দের জন্য মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে তাঁদের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে। শ্রম বাজারেও তাঁরা প্রভাব বিস্তার করছে। তবে তাঁদের কারা ব্যবহার করছে, তাঁদের আইনের আওতায় আনা হবে। কোনভাবেই রোহিঙ্গারা কোন কর্মসংস্থানে জড়াতে পারবে না। এছাড়া উন্নত কর্মপরিবেশ, শ্রমিক-মালিক সুসম্পর্ক এবং শ্রমিকের অধিকার নিশ্চিত করেই বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের শিল্প, পণ্য ও সেবার মান বৃদ্ধি করতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যা খুবই গুরুত্বপূর্ণ।"

আরও পড়ুন : ২০ অঞ্চলে কালবৈশাখীর শঙ্কা

জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপ্তি চাকমা, কেন্দ্রীয় আওয়ামীলীগ ধর্মবিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের উপ মহাপরিদর্শক শিপন চৌধুরী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীর সভাপতি আবু মোর্শেদ চৌধুরীসহ সংশ্লিস্টরা বক্তব্য রাখেন।

এ সময় বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, আওয়ামীলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন শ্রমিক কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৯ লিডে বাংলাদেশের দাপট

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প...

ঢাকাসহ ৭ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস

ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, বৃষ্টি...

অস্ট্রেলিয়াকে চাপে ফেলে পরিসংখ্যানেও এগিয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট এবং মূল সিরিজ শুরুর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

‘ফিরে আসার গল্প’ এ ফিরছেন শিমু ও তটিনী

বাংলা ধারাবাহিকের জগতে ‘এটা আমাদেরই গল্প’ দিয়ে দর্শকদের মাঝে ব্যা...

ঢাকাসহ ৭ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস

ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, বৃষ্টি...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৯ লিডে বাংলাদেশের দাপট

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা