সারাদেশ

ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে ছুরিকাঘাত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় ধর্ষণ করতে ব্যর্থ হয়ে এক গৃহবধূকে (২৮) ছুরিকাঘাতের অভিযোগে মুসলিম উদ্দিন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: এতিম শিশুদের মাঝে চাল বিতরণ

গুরুতর আহত ওই ভুক্তভোগী নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (১ মে) আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

এর আগে, গতকাল রোববার বিকালে উপজেলার কালাদরাপ ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত ২৭ এপ্রিল গভীর রাতে ভুক্তভোগীর নিজ শয়নকক্ষে এ ঘটনা ঘটে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, ধর্ষণ চেষ্টা ও কুপিয়ে আহত করার অভিযোগ এনে ভুক্তভোগী নারীর পিতা মফিজ উল্যাহ থানায় মামলা দায়ের করেছেন। ওই ঘটনায় অভিযান চালিয়ে অভিযুক্ত যুবক মুসলিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: ঝালকাঠিতে ধর্ষণ শেষে হত্যা, গ্রেফতার ১

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, তার বড় মেয়ে দুই সন্তানের জননী। সে নির্মাণাধীন বিল্ডিংয়ের একটি রুমে একা থাকতো। গভীর রাতে সে ঘরের বাইরে অবস্থিত টয়লেটে গেলে পাশের বাড়ির মুসলিম উদ্দিন ঘরের ভিতর ঢুকে লুকিয়ে থাকে। সে ঘরে ফিরলে মুসলিম তাকে ধর্ষণচেষ্টা চালায় এবং একপর্যায়ে তাতে ব্যর্থ হয়ে ছুরিকাঘাত করে। এ সময় তার চিৎকার শুনে মা, বোনসহ অন্যরা এগিয়ে এলে ওই যুবক পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানায়, ছুরির আঘাত গভীর হওয়ায় ব্লিডিং এখনো পুরোপুরি বন্ধ করা যায়নি। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। সেখান থেকে পুনরায় তিনি নোয়াখালী জেনারেল হাসপাতালে ফিরে আসেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

প্রবাসীদের ব্যাংকিং সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

প্রবাসীদের জন্য ব্যাংকিং কার্যক্রম আরও সহজ করতে নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

এআই দিয়ে সৌরভের বায়োপিকের পোস্টার তৈরি, যা বললেন রাজকুমার

ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিক ‘দাদা: দ্য সৌরভ গাঙ...

নানা পাটেকরের মৃত্যু ঘিরে রহস্যের সন্ধানে পুলিশ

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে গোয়া পু...

তুরস্কের সঙ্গে শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: বিরোধীদলীয় নেতা

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের সঙ্গে তুরস্কের সম্পর্ক কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা