সারাদেশ

ঝালকাঠিতে ধর্ষণ শেষে হত্যা, গ্রেফতার ১ 

এস এম রেজাউল করিম, ঝালকাঠি : ঝালকাঠির নলছিটিতে বুদ্ধিপ্রতিবন্ধী স্মৃতি আক্তারকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িত বাপ্পি সরদার ওরফে তুষারকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : ঈদযাত্রায় সড়কে ঝরেছে ৪৫১ প্রাণ

রোববার (৩০ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ঝালকাঠির পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল।

এরআগে শনিবার (২৯ এপ্রিল) রাতে প্রযুক্তি ব্যবহার করে নলছিটি চায়না মাঠ এলাকা থেকে তুষারকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত বাপ্পি সরদার নলছিটি উপজেলার কামদেবপুর গ্রামের ফেরদৌস সরদারের ছেলে। বাপ্পি নিহত স্মৃতির আপন মামাতো ভাই।

আরও পড়ুন : ট্রেনে ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে

পুলিশ সুপার জানান, বাপ্পি সরদার পেশায় ভাড়ায় মটরসাইকেল চালক। কিছুটা বুিদ্ধপ্রতিবন্ধী স্মৃতি আক্তারের সঙ্গে বাপ্পির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সুযোগে বাপ্পি একাধিকবার স্মৃতিকে ধর্ষণ করে। এ অবস্থায় বাপ্পিকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল স্মৃতি।

গত ২৫ এপ্রিল রাতে ঘরের দরজা খুলে স্মৃতিকে পাশের একটি ফসলের মাঠে নিয়ে বাপ্পি তাকে ধর্ষণ করে। এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘত করার পরে শ্বাসরোধে স্মৃতিকে হত্যা করা হয়। তাঁর লাশ ফসলের মাঠে ফেলে পালিয়ে যায় বাপ্পি সরদার। পরের দিন দুপুরে ফসলের মাঠ থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন : ট্রলারডুবিতে নিখোঁজ ৪ মরদেহ উদ্ধার

এ ঘটনায় পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বাপ্পি সরদারকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদে সে একাই ধর্ষণ শেষে স্মৃতিকে হত্যার কথা স্বীকার করেছে।

আফরুজুল হক টুটুল বলেন, যেহেতু এই মামলায় একমাত্র হত্যাকারীকে পুলিশ গ্রেফতার করেছে। সুতরাং নিরাপরাদ কাউকে এ মামলায় হয়রানী করা হবে না।

আরও পড়ুন : বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার শংকর দাস ও নলছিটি থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান উপস্থিত ছিলেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা