রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন
জাতীয়

ট্রেনে ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ঈদুল ফিতর উপলক্ষে শতভাগ অনলাইনে টিকিট বিক্রির ফলে টিকিট কেনায় ভোগান্তি যেমন কমেছে, একইভাবে শিডিউল বিপর্যয় না হওয়ায় এ বছর ট্রেনে ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে।

আরও পড়ুন: ঈদযাত্রায় সড়কে ঝরেছে ৪৫১ প্রাণ

ঈদে ট্রেনে ভ্রমণ স্বস্তিদায়ক হওয়ায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন। রোববার (৩০ এপ্রিল) রেল ভবনে ঈদ পরবর্তী রেল ব্যবস্থাপনা সংক্রান্ত মূল্যায়ন সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান।

রেলমন্ত্রী বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, এর পাশাপাশি দেশের রেলব্যবস্থাও এগিয়ে যাচ্ছে। রেলব্যবস্থাকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ধীরে ধীরে উন্নত বিশ্বের পর্যায়ে নিয়ে যেতে হবে। রেলওয়ের কয়েকটি মেগা প্রকল্প এ বছরই উদ্বোধন করা হবে। রেলের সার্বিক উন্নয়নের পাশাপাশি রেল পরিচালনায় পরিবর্তন আনা হচ্ছে। নতুন নতুন ইঞ্জিন, কোচ সংযুক্ত হচ্ছে, নতুন ডাবল লাইন করা হচ্ছে। যাত্রীসেবার মান বাড়াতে নানা ধরনের পরিকল্পনা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে

সভায় আরও উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. কামরুল আহসান প্রমুখ।

আলোচনায় অংশ নেওয়া সবাই এবারের অনলাইনে শতভাগ টিকিট বিক্রির পদ্ধতিকে স্বাগত জানান এবং আগামী সব ঈদে একইভাবে অনলাইনে টিকিট দেওয়ার প্রস্তাব করেন।

তারা বলেন, এবারের ঈদুল ফিতর উপলক্ষে ঈদের অগ্রিম টিকিট ৭ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত আন্তঃনগর ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হয়েছে। ফলে যাত্রীরা কোনরকম ভোগান্তি ছাড়াই ঘরে বসে অনলাইনে টিকিট সংগ্রহ করতে পেরেছেন। টিকিট বিক্রির স্বচ্ছতা নিশ্চিত করার জন্য টিকিট বিক্রির কপিসমূহ স্টেশন এবং ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বিভিন্ন স্টেশনে অস্থায়ী বাঁশের বেড়া নির্মাণ করে যাত্রী নিয়ন্ত্রণ করায় টিকিট ছাড়া কোনো যাত্রী স্টেশনে প্রবেশ করার সুযোগ পাননি।

আরও পড়ুন: ঢাকায় নতুন ব্রিটিশ হাইকমিশনার

এছাড়া ঈদযাত্রায় তেমন কোনো শিডিউল বিপর্যয় না ঘটায় এবং ট্রেনের ভেতরে এবারের ঈদযাত্রা যাত্রীদের কাছে বিগত কয়েক বছরের মধ্যে ছিল সবচেয়ে আরামদায়ক ও নিরাপদ। রেলমন্ত্রী ঈদ যাত্রা সফল হওয়ায় রেলওয়ে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

লালমনিরহাটে অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩

লালমনিরহাটের পাটগ্রামে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের...

রাতে তিন জেলায় পুলিশের অভিযান, আটক ১,০২৯

কিশোর অপরাধ দমনে চাঁদপুর, লক্ষ্মীপুর ও কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ।...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা