ছবি-সংগৃহীত
জাতীয়

ঢাকায় নতুন ব্রিটিশ হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে নবনিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ঢাকায় এসেছেন। তিনি সাবেক হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসনের স্থলাভিষিক্ত হলেন।

আরও পড়ুন : ঈদযাত্রায় সড়কে ঝরেছে ৪৫১ প্রাণ

রোববার (৩০ এপ্রিল) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানায়।

নবনিযুক্ত হাইকমিশনার বলেন, বাংলাদেশে ফিরে আসতে পেরে আমি আনন্দিত এবং গভীরভাবে সম্মানিত। বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের শক্তিশালী সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। দুই দেশ বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন এবং নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

আরও পড়ুন : দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে

তিনি বলেন, আমি দীর্ঘ এবং বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি আমাদের দুই দেশের মধ্যে সহযোগিতা আরও গভীর করার জন্য উন্মুখ।

সারাহ কুক এর আগে ২০১২-২০১৬ পর্যন্ত বাংলাদেশে আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের ডিএফআইডি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি ফরেন, কমনওয়েলথ এবং ডেভেলপমেন্ট অফিসে দক্ষিণ পূর্ব এশিয়া বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আগে তানজানিয়ায় ব্রিটিশ হাইকমিশনার ছিলেন তিনি।

আরও পড়ুন : ট্রলারডুবিতে নিখোঁজ ৪ মরদেহ উদ্ধার

প্রসঙ্গত, কুক ২০০৫ সালে ডিএফআইডি-তে যোগদান করেন। যেখানে তার ভূমিকায় অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বিনিয়োগ, দুর্নীতিবিরোধী এবং সহায়তা কার্যকারিতা সম্পর্কিত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন নীতির অন্তর্ভুক্ত ছিল। যুক্তরাজ্যে সিভিল সার্ভিসে যোগ দেওয়ার আগে কুক গায়ানা ও সলোমন দ্বীপপুঞ্জের বাণিজ্য মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা