সংগৃহীত
সারাদেশ

সড়ক দুর্ঘটনা, নিহত বেড়ে ৪

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষের ঘটনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শিক্ষার্থীসহ চারজনের মৃত্যু ঘটেছে।

আরও পড়ুন: টাঙ্গাই‌লে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রবিবার (৩০ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে টাঙ্গাইল-জামালপুর সড়কের বাঘিল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বাইঘাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ও বাঘিল গ্রামের কালাম মিয়ার মেয়ে রশনি আক্তার, একই গ্রামের জয়নাল মিয়ার মেয়ে বিথী আক্তার, অটোরিকশাচালক নরিল্লাহ গ্রামের নিয়ত আলীর ছেলে হাকিম মিয়া এবং গোপালপুর উপজেলার হাদিরা গ্রামের জালাল মিয়ার ছেলে মোস্তফা মিয়া।

আরও পড়ুন: গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, জামালপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। চিকিৎসাধীন রয়েছেন আর একজন।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে বলেও জানান ওসি।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা