সারাদেশ

জামালপুরে প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

শওকত জামান, জামালপুর: জামালপুরের মেলান্দহে নিয়ম বহির্ভুতভাবে সহকারী প্রধান শিক্ষকের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে এবং প্রধান শিক্ষক মুখলেছুর রহমানের অনিয়ম, দূর্নীতি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্র-শিক্ষক ও এলাকাবাসী।

আরও পড়ুন: কারখানায় গ্যাস লিক, ১১ জনের মৃত্যু

রবিবার দুপুরে জেলার মেলান্দহের খাশিমারা পুঠিয়া পাড়া উচ বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, স্কুলের জমিদাতা হারুনুর রশিদ সেলিম, দৌলতুজ্জামান মেম্বার ফুরাতুজ্জামান,আইয়ুব আলী, শিক্ষক হাসানুজ্জামান, ময়েনুল ইসলাম, আব্দুল মতিন বিএসসি প্রমুখ।

বক্তারা বলেন, খাশিমারা পুঠিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলেছুর রহমান দীর্ঘদিন ধরে দূর্নীতি, নিয়োগ বানিজ্য, স্কুল ফান্ডের অর্থ আত্বসাৎ ও অনিয়ম-অব্যবস্থাপনার মধ্য দিয়ে স্কুল পরিচালনা করে আসছে। ম্যানেজিং কমিটিকে ম্যানেজ করে নিয়ম বহির্ভুতভাবে ২০ লাখ টাকার বিনিময়ে সহকারী প্রধান শিক্ষক ও ৩জন আয়া নিয়োগ দিয়েছেন তিনি।

শিক্ষকরা আরও বলেন, সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৩জন শিক্ষক। পরীক্ষার কোন রেজাল্ট না দিয়ে ২০ লাখ টাকার বিনিময়ে গোপনে কামরুল হাসানকে নিয়োগ পত্র দিয়েছেন প্রধান শিক্ষক মুখলেছুর রহমান। সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক কামরুল হাসানের নিয়োগ বাতিল ও দূর্নীতিবাজ প্রধান শিক্ষকের অনিয়মও দূর্নীতি তদন্ত করে শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় প্রশাসনের প্রতি।

এদিকে মানববন্ধন চলাকালে সদলবলে সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক যোগদান করতে আসলে প্রতিবাদমুখর হয়ে উঠে শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা। এসময় দুপক্ষের মধ্যে তুমুল হট্রগোলের সৃষ্টি হয়। এই দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগ প্রসঙ্গে খাশিমারা পুঠিয়া পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মুখলেছুর রহমান বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়। সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়ায় কোন প্রকার অর্থ লেনদেন হয়নি বলে দাবি করেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা