আন্তর্জাতিক

মেক্সিকোতে বাস খাদে পড়ে নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোতে একটি বাস খাদে পড়ে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৩ জন।

আরও পড়ুন : ঢাকায় নতুন ব্রিটিশ হাইকমিশনার

সোমবার (১ মে) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মেক্সিকোর পশ্চিমাঞ্চলে একটি বাস খাদে পড়ে যাওয়ার পর অন্তত ১৮ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ রোববার জানিয়েছে। গত শনিবার রাতে দেশটির নায়ারিত প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন : কারখানার গ্যাসে ১১ মৃত্যু

নায়ারিতের প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, শনিবার রাতে বাসটি প্রাদেশিক রাজধানী টেপিক ও পর্যটন গন্তব্য পুয়ের্তো ভাল্লার্তার সাথে সংযোগকারী একটি মহাসড়কে চলার সময় প্রায় ১৫ মিটার (৪৯.২১ ফুট) নিচে পড়ে যায়। আর এরপরই হতাহতের এই ঘটনা ঘটে।

প্রসিকিউটরের অফিস আরও জানায়, ‘দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই হতাহত ও ক্ষতিগ্রস্তদের উদ্ধারে আমরা তাৎক্ষণিকভাবে ফেডারেল এবং প্রাদেশিক পর্যায়ের বিভিন্ন কর্তৃপক্ষের সাথে সমন্বিতভাবে কাজ করেছি।’

আরও পড়ুন : ঈদযাত্রায় সড়কে ঝরেছে ৪৫১ প্রাণ

দেশটির কর্তৃপক্ষ বলছে, নিহত ১৮ জনের মধ্যে ১১ জন নারী এবং সাতজন পুরুষ। এছাড়া দুর্ঘটনায় আহত অন্তত ১১ জন শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা