সারাদেশ

গাজীপুরে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ২১

জেলা প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুরে একটি কারখানায় গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনায় ১৫ জন দগ্ধ হয়েছেন।

আরও পড়ুন : মেক্সিকোতে বাস খাদে পড়ে নিহত ১৮

সোমবার (০১ মে ) সকাল সাড়ে ৮টার দিকে কাশিমপুরের দক্ষিণ জরুন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১৬ জনের নাম জানা গেছে। তারা হলেন, ফজলু (৫৫), সোহেল (২৫), চাঁন(২৮), সবুর (৩০), কামাল (৫২), আবুল (৫০) আরিফুল (২৫), রাকিব (৩৫), রাসেল (৩০), হারুন (৩৫), তছির (৪০), আল আমিন (৩০), আসলাম (৩৫), ফজলুল হক (৩৫), খোকন (৩০), আব্দুল হক (৩০)।

আরও পড়ুন : গাজীপুরে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ১৫

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রোববার সকাল ৮টার কিছু সময় পর গাজীপুর মহানগরের কাশিমপুর থানার দক্ষিণ জরুন এলাকায় মন্ডল গ্রুপের কটন বিডি কারখানায় গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে ওই কারখানার কমপক্ষে ২১ জন শ্রমিক দগ্ধ হয়। এ সময় কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানো হয়। পরে দগ্ধ ও আহত শ্রমিকদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইউনিটে নেওয়া হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন বলেন, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। আমরা ঘটনাস্থলে পৌঁছে দগ্ধ কাউকে পাইনি, পরবর্তীতে কর্তৃপক্ষের সাথে কথা বলে ১৬ জনের পরিচয় নিশ্চিত হয়েছি। গ্যাস লাইনের ওভারফ্লো থেকে বিস্ফোরণ সংঘটিত হয়েছে বলে ধারণা করছি।

আরও পড়ুন : চিকিৎসা না পেয়ে মারা যাওয়া দুঃখজনক

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, গাজীপুর থেকে দগ্ধ অবস্থায় ৮ জন আমাদের এখানে এসেছেন। এরা গাজীপুর একটি গার্মেন্টসের কাজ করতেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, গাজীপুর একটি গার্মেন্টসে গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে সাতজন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা