সারাদেশ

গাংনীর মেয়র কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিনিধি, মেহেরপুর : মেহেরপুরের গাংনী পৌরসভার নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকালে মেহেরপুর জেলার গাংনী পৌরসভার নব-নির্বাচিত মেয়রসহ কাউন্সিলররা দায়িত্ব গ্রহণ করেছেন। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাংনী থানা অফিসার ইনচার্জ (তদন্ত) সাজেদুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, মেয়র পত্নী লতিফা হেলালী, গাংনী সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক হাসান, কাউন্সিলরগনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

অনুষ্ঠান পরিচালনা করেন- উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ।

নবনির্বাচিত মেয়র আহাম্মদ আলী পৌরসভায় পৌঁছালে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। স্বাগত বক্তব্য রাখেন গাংনী পৌরসভার সচিব পৌর প্রকৌশলী শামীম রেজা। পৌরসভার পক্ষ থেকে নুতন মেয়রকে দায়িত্ব হস্তান্তর করেন প্যানেল মেয়র ও সাবেক কাউন্সিলর মলিদা খাতুন।

গত ১৬ জানুয়ারি ২০২১ তারিখে অনুষ্ঠিত নির্বাচনে গাংনী পৌরসভায় সাবেক মেয়র আহাম্মেদ আলী সরকার দলীয় মনোনয়ন প্রাপ্ত হয়ে নৌকা প্রতীক নিয়ে ৯৪৬০ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (জগ প্রতীক) আশরাফুল ইসলাম পেয়েছিলেন ২৬৫১ ভোট।

সান নিউজ/এ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

দেশে ডেঙ্গুতে নতুন মৃত্যু ৮, মোট প্রাণহানি বেড়ে ২৮৯

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজনের...

জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাতেই কার্যকর

দেশে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম বা...

দূর্গাপুজায় আইন-শৃঙ্খলার বিঘ্ন ঘটার আশঙ্কা নেই: মৎস্য প্রতিমন্ত্রী

যারা অপরাধ করে দেশ থেকে বিতাড়িত হয়েছে তাদের দেশে আ...

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিটের উৎপাদন বন্ধ

দেশের উত্তরাঞ্চলের দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্...

মাতৃত্বের পর নতুন ফর্মে পরিণীতি

মা হওয়ার পর দীর্ঘ বিরতি ভেঙে ফের ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন জনপ্রিয় বলিউড অভি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা