স্বাস্থ্য

স্বাস্থ্যের জন্যে ব্যায়াম অবশ্যই জরুরি : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি থাকুক আর নাই থাকুক মানসিক স্বাস্থ্যের জন্যে ব্যায়াম অবশ্যই জরুরি। এ বিষয়ে সবাইকে সক্রিয় থাকতে হবে। এ কথা বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি সতর্ক করে বলেছে, এমনকি মহামারির আগেও অনেকেরই শারীরিক কর্মকান্ড খুব কম ছিল।

জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থাটি তার শারীরিক কর্মকান্ডের আপডেটে জোর দিয়ে বলেছে, শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্যে ব্যায়াম জরুরি। নিষ্ক্রিয়তার পরিণাম হতে পারে ভয়াবহ।

সংস্থার স্বাস্থ্য প্রচার বিভাগের প্রধান রুডিগার ক্রেচ সাংবাদিকদের বলেন, কোভিড-১৯ মহামারির এ সময়ে সক্রিয় থাকতে ডব্লিউএইচও সকলের প্রতি আহ্বান জানাচ্ছে। তিনি বলেন, আমরা সক্রিয় না থেকে অসুস্থতার আরেক মহামারি তৈরি করতে পারি।

উল্লেখ্য, মহামারি নিয়ন্ত্রণে দেশে দেশে লকডাউন, চলাফেরা নিয়ন্ত্রণসহ ব্যায়ামাগারগুলো বন্ধ রাখা হচ্ছে। এর ফলে বহু লোককে বাড়িতে অবস্থান করতে হচ্ছে এবং তাদের নিত্যদিনের জীবন যাপনে পরিবর্তন এসেছে। তবে শরীরিক কর্মকান্ডের ওপর এর প্রভাব নিয়ে স্পষ্ট কোন তথ্য নেই।

এদিকে সংস্থার প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস এক বিবৃতিতে বলেছেন, স্বাস্থ্য এবং ভালো থাকার জন্যে শারীরিক কর্মকান্ড খুবই গুরুত্বপূর্ণ। এটি জীবনের সাথে বছরের পর বছর এবং বছরের সাথে জীবনকে যুক্ত করতে সহায়ক হবে।

নিয়মিত ব্যায়াম হার্ট ডিজিজ, টাইপ টু ডায়াবেটিস ও ক্যান্সার নিয়ন্ত্রণে সহায়ক। এছাড়া অবসাদ, উদ্বেগ কমায় এবং মস্তিস্ককে উজ্জীবিত রাখে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা