নীলফামারী প্রতিনিধি
স্বাস্থ্য

নীলফামারী হাসপাতালের তত্বাবধায়কের অপসারণ চেয়ে ৭২ ঘন্টার আল্টিমেটাম

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবু বিন হাজ্জাজকে অপসারণে ৭২ ঘন্টা সময় দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। নির্দিষ্ট সময়ের মধ্যে দুর্নীতিবাজ এই কর্মকর্তাকে অপসারণ করা না হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১০ এপ্রিল)দুপুরে নীলফামারী জেনারেল হাসপাতালের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচিতে এই ঘোষণা দেয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা শাখার আহবায়ক সৈয়দ মেহেদী হাসান আশিকের সভাপতিত্বে মানববন্ধন পরিচালনা করেন সদস্য সচিব আলিফ সিদ্দিকী প্রান্তর। বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার যুগ্ম আহবায়ক সাইয়েদ গোলাম আজম, রইসুল ইসলাম অম্লান ও সাইয়েদুজ্জামান, যুগ্ম সদস্য সচিব রেজাউল ইসলাম ও ছাত্র প্রতিনিধি ইসমাইল হোসেন এবং জাতীয় নাগরিক পার্টির আখতারুজ্জামান।

মানববন্ধনে অভিযোগ করা হয় হাসপাতালে চিকিৎসা সেবার মান অত্যন্ত খারাপ, অস্বাস্থ্যকর পরিবেশ ও পর্যাপ্ত ঔষুধ পাচ্ছেন না রোগীরা। বিশেষ করে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মী নিয়োগের ক্ষেত্রে আওয়ামীলীগকে পুর্নবাসন করা হচ্ছে। আওয়ামীলীগের ঠিকাদাররাই কর্মী নিয়োগ দিচ্ছেন এই তত্বাবধায়কের সহায়তায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা শাখার সদস্য সচিব আলিফ সিদ্দিকী প্রান্তর অভিযোগ করে বলেন, হাসপাতালের এই তত্বাবধায়কের কারণে সেবার মান বাড়ছে না। রংপুরে থাকাকালীন তার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে এরকম একজন কর্মকর্তা কিভাবে এই হাসপাতালে এখনো বহাল থাকে?

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা শাখার আহবায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক বলেন, আমরা ৭২ ঘন্টার সময় দিচ্ছি। তাকে এখান থেকে সরে যেতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসুচি ঘোষণা করা হবে।

জানতে চাইলে জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবু বিন হাজ্জাজ বলেন, অভিযোগ থাকতে পারে। সেগুলো অনুসন্ধান হোক তাহলে প্রকৃত বিষয়টি জানা যাবে। আমিও চাই উর্দ্ধতন কর্তৃপক্ষ অভিযোগের সত্যতা যাচাই করুক।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

ভারত ম্যাচে রাফিনিয়া বাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচ চলাকালীন মাঠেই ডান ঊরুতে অস্বস্ত...

এশীয় ক্রিকেটের বস হওয়ার দৌড়ে তামিম ইকবাল

মহসিন নকভি আর বেশি দিন এশীয় ক্রিকেট সংস্থার (এসিসি...

আইএল টি-টোয়েন্টির নিলামে বাংলাদেশিরা

সংযুক্ত আরব আমিরাতের জমজমাট ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট &l...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা