খুলনা প্রতিনিধি
স্বাস্থ্য

খুলনায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনা প্রতিনিধি

‘জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে সোমবার (৭ এপ্রিল) সকালে খুলনা সিভিল সার্জন দপ্তরের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. মোঃ মনজুরুল মুরশিদ। আলোচনা সভায় প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, স্বাস্থ্যসেবা প্রদানের দায়িত্বে নিয়োজিতদের মাঝে সেবার মানসিকতা তৈরি হলেই সাধারণ মানুষ প্রকৃত স্বাস্থ্যসেবা পাবে। সেবার মান কাঙ্খিত পর্যায়ে নিতে স্বাস্থ্য সেক্টরে কর্মরত সবাইকে আরো আগ্রহী হওয়া দরকার। তিনি বলেন, রোগ হওয়ার পরে প্রতিকার বা চিকিৎসা করার চেয়ে রোগ প্রতিরোধ করাই বেশি গুরুত্বপূর্ণ, এ বিষয়ে সবাইকে সচেতন করা প্রয়োজন। দেশে এখন বাড়ির পরিবর্তে স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানে এসে গর্ভবতী মায়েদের সন্তান প্রসবের হার বেড়েছে, যা শতভাগে উন্নীত হওয়া দরকার। একই সাথে দেশ থেকে বাল্যবিবাহ পুরোপুরি দূর করতে না পারলে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার শূন্যের কোঠায় আনা কঠিন।

খুলনার সিভিল সার্জন ডা. মোছাঃ মাহফুজা খাতুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো: রফিকুল ইসলাম গাজী, ডেপুটি সিভিল সার্জন ডা. সৈকত মোঃ রেজওয়ানুল হক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডা. আরিফুল ইসলাম। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক, নার্স-সহ স্বাস্থ্যসেবা খাতের সাথে যুক্ত বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন দপ্তরের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানকে স্বাগত জানান কোঅর্ডিনেটর (মেডিকেল অফিসার) ডা. দোলেনা খাতুন। সিভিল সার্জন দপ্তর কর্তক আয়োজিত সভায় পাওয়ার পয়েন্টের মাধ্যমে বিভিন্ন তথ্য তুলে ধরেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স অ্যান্ড ইমিউনাইজেশন মেডিকেল অফিসার ডা. নাজমুর রহমান সজীব।

এর আগে দিবসটি উপলক্ষ্যে সিভিল সার্জন দপ্তর হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা