goodnews

‘ও’ (O) গ্রুপের মানুষের করোনা ঝুঁকি কম

আন্তর্জাতিক ডেস্ক:

যাদের ব্লাড গ্রুপ ‘ও’ (O) তাদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের হার কম বলে জানিয়েছে বায়োটেকনোলজি কোম্পানি 23andMe। সম্প্রতি তাদের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

এ নিয়ে বুধবার (১০ জুন) এক বিশদ প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের নিউজউইক ম্যাগাজিন।

সাড়ে সাত লাখ মানুষের উপর চালানো গবেষণায় দেখা যায় যাদের ব্লাড গ্রুপ ‘ও’ (O) তাদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের হার অন্যদের তুলনায় ৯ থেকে ১৮ শতাংশ কম। স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য ফ্রন্টলাইনারদের মধ্যেও দেখা গেছে যাদের ব্লাড গ্রুপ ‘ও’ (O) তাদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের হার অন্যদের তুলনায় ১৩ থেকে ২৬ শতাংশ কম।

শুধু তাই নয়, যাদের ব্লাড গ্রুপ ‘ও’ (O) তাদের হাসপাতালে ভর্তির হারও কম।

এপ্রিলে শুরু হওয়া ওই গবেষণায় অংশগ্রহণকারীদের কাছে তাদের ঠান্ডা বা ফ্লু এর উপসর্গ আছে কিনা, তারা করোনায় আক্রান্ত হয়েছিলেন কিনা, চিকিৎসা নিয়েছিলেন কিনা, হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিনা ইত্যাদি জানতে চাওয়া হয়েছিল। তারা তাদের 'জেনেটিক ইনফরমেশন' ও দিয়েছিলেন।

তাদের মধ্যে যাদের ব্লাড গ্রুপ ‘ও’ (O) তাদের শতকরা ১.৩ ভাগ করোনায় আক্রান্ত হয়েছিলেন।

অন্যদিকে যাদের ব্লাড গ্রুপ ‘এ' (A) তাদের শতকরা ১.৪ ভাগ, যাদের ব্লাড গ্রুপ ‘বি’ (B) এবং 'এবি' (AB) তাদের শতকরা ১.৫ ভাগ করোনায় আক্রান্ত হয়েছিলেন।

কোম্পানিটির দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে অবশ্য তাদের গবেষণা একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে মার্চে কোভিড-১৯ রোগের উৎসস্থল চীনের হুবেই প্রদেশের উহান শহরের ২ হাজার ১৭৩ জন কোভিড-১৯ রোগী নিয়ে গবেষণা করে চীনা বিজ্ঞানীরাও জানিয়েছিলেন, যাদের ব্লাড গ্রুপ ‘ও’ (O), তাদের মধ্যে এ রোগ সংক্রমণের হার কম। আর রক্তের ‘এ’ (A) গ্রুপধারী ব্যক্তিদের মধ্যে করোনাভাইরাস সহজে সংক্রমিত হতে পারে। তাদের মধ্যে মৃত্যুর হারও বেশি।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলিমেইল আগেই এ তথ্য জানিয়েছিল। বলা হয়েছিল, সাধারণত রক্তের ‘ও’ (O) গ্রুপধারী মানুষের হার (৩৪ শতাংশ) রক্তের ‘এ’ (A) গ্রুপধারী (৩২ শতাংশ) মানুষের চেয়ে বেশি।

কিন্তু কোভিড-১৯ রোগীদের ক্ষেত্রে রক্তের ‘ও’ (O) গ্রুপধারী ব্যক্তি ২৫ শতাংশ, যেখানে ‘এ’ (A) গ্রুপধারী ব্যক্তি ৪১ শতাংশ। এছাড়া, এ রোগে ‘ও’ (O) গ্রুপের মৃত্যুর হার ২৫ শতাংশ, যেখানে ‘এ’ (A) গ্রুপের মৃত্যুর হার ৩২ শতাংশ।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা