goodnews

স্বাধীনতার পর থেকে যতো বাজেট ঘোষণা!

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ বুধবার ১০ জুন বিকেলে। এই বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এবারের বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৫ লাখ ৫০ হাজার কোটি টাকা। যা চলতি অর্থবছরের চেয়ে ৫ শতাংশ বেশি। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বাজেট পেশ করবেন তিনি।

২০১৯-২০ অর্থবছরে বাজেটের আকার ছিল ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।

১৯৭২ থেকে আজ পর্যন্ত স্বাধীন বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা প্রতি বছরই বাজেট পেশ করে থাকেন।

তবে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছাড়াও দেশের প্রধানমন্ত্রী, উপদেষ্টা, প্রধান সামরিক আইন প্রশাসক, আবার রাষ্ট্রপতি নিজেও বাজেট ঘোষণা করেছেন।

সে হিসাবে এবারের ৪৯ তম বাজেটসহ বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত বাজেট পেশকারী হচ্ছেন মোট ১২ জন। ১০ বছর টানা বাজেট দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সান নিউজের পাঠকদের সামনে এ পর্যন্ত বাজেট পেশকারীদের নাম তুলে ধরা হলো।

তাজউদ্দীন আহমদ

দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২-৭৩ অর্থবছর প্রথম বাজেট ঘোষণা করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকারের অর্থমন্ত্রী হিসেবে তাজউদ্দীন আহমদ স্বাধীন বাংলাদেশের সেই প্রথম বাজেট পেশ করেন। প্রথম বাজেট সহ তিনি মোট তিনবার ১৯৭২- ৭৫ বাজেট পেশ করেন।

আজিজুর রহমান মল্লিক

১৯৭৫-৭৬ অর্থবছরের বাজেট পেশ করেন তৎকালীন অর্থমন্ত্রী আজিজুর রহমান মল্লিক।

জিয়াউর রহমান

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৬-৭৯ সাল পর্যন্ত টানা তিনবার বাজেট পেশ করেন।

এম এন হুদা

১৯৭৯-৮০ অর্থবছরে বাজেট পেশ করেন তৎকালীন অর্থমন্ত্রী এম এন হুদা।

এম সাইফুর রহমান

অর্থমন্ত্রীর দায়িত্বে থেকে এম সাইফুর রহমান ১৯৮০-৮২ সাল পর্যন্ত দুবার এবং ১৯৯১-৯৬ সাল পর্যন্ত পাঁচবার এবং ২০০২-০৭ সাল পর্যন্ত আরো পাঁচবার সহ মোট ১২ বার বাজেট পেশ করেন।

আবুল মাল আবদুল মুহিত

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ১৯৮২-৮৪ পর্যন্ত অর্থবছরে দুবার, ২০০৯-১৯ পর্যন্ত অর্থবছরে ১০ বারসহ মোট ১২ বার বাজেট পেশ করেন। বাজেট পেশ করার দিক থেকে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ও আবুল মাল আবদুল মুহিত দুইজনেই ১২টি করে বাজেট পেশ করেন।

এম সায়েদুজ্জামান

১৯৮৪ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত এই চার অর্থবছর বাজেট দেন অর্থমন্ত্রী এম সায়েদুজ্জামান।

মেজর জেনারেল এম এ মুনিম

সামরিক সরকারের সময়ে ১৯৮৮-৮৯ সাল পর্যন্ত অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পান মেজর জেনারেল এম এ মুনিম। তিনি দুবার ১৯৮৮-৮৯ ও ১৯৯০-৯১ বাজেট পেশ করেন।

ওয়াহিদুল হক

১৯৮৯ সাল থেকে ৯০ সাল পর্যন্ত অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন ওয়াহিদুল হক। ওই অর্থবছরে তিনি বাজেট পেশ করেন।

শাহ এ এম এস কিবরিয়া

অর্থমন্ত্রীর দায়িত্বে থেকে শাহ এ এম এস কিবরিয়া ১৯৯৬ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত ৬টি অর্থবছরে মোট ছয়বার বাজেট পেশ করেন।

মির্জা মো. আজিজুল ইসলাম

তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭-০৯ পর্যন্ত এই দুই অর্থবছরে বাজেট পেশ করেন এ বি মির্জা মো. আজিজুল ইসলাম। তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টার দায়িত্ব পালন করেন এ বি মির্জা মো. আজিজুল ইসলাম। তিনি ওই সময় পরপর ওই দুই বাজেট দেন।

আ হ ম মুস্তফা কামাল

২০১৯-২০ অর্থ বছরে ১২তম দায়িত্বশীল ব্যক্তি হিসেবে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। চলতি ২০২০-২১ অর্থবছর নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বাজেট পেশ করবেন তিনি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা