ছবি: সংগৃহীত
বিনোদন

আষাঢ়ের শুরুতেই বৃষ্টির গান ‘বৃষ্টি যদি না থামে’

বিনোদন ডেস্ক

আষাঢ়ের শুরুতেই প্রকাশ হলো আরেকটি বৃষ্টির গান। ‘আজ আর বৃষ্টি যদি না থামে/ অঝোর ধারায় অবিরত ঝরে/ বৃষ্টিফোটা গায়ে মেখে/ তোমায় জড়িয়ে নেবো/ উতলা মন শান্ত করবো...'। তারেক আনন্দের চমৎকার কথার 'বৃষ্টি যদি না থামে’ এমন শিরোনামের গানটি প্রকাশ হয়েছে কণ্ঠশিল্পী শারমিন কেয়ার কণ্ঠে। এই গানের সুর সংগীত করেছেন সজীব দাস।

শারমিন কেয়া বলেন, ভীষণ মিষ্টি একটা গান। ভালো লাগার মতো একটি বৃষ্টির গান শ্রোতাদের উপহার দিলাম। আশা করি ভালো লাগবে গানটি।

গীতিকার তারেক আনন্দ বলেন, ‘বৃষ্টির প্রতি আমি ভীষণ দুর্বল। বৃষ্টি নিয়ে আমার বেশকটি গান প্রকাশ হয়েছে। এই গানের কথার প্রতি আমার অন্যরকম ভালোবাসা প্রকাশ হয়েছে। শ্রোতারা গানটিকে মনে রাখবেন।’

সজীব দাস বলেন, ‘আমি চেষ্টা করেছি সুন্দর সুর, সংগীত করার। বাকিটা শ্রোতারাই বলবেন কেমন হয়েছে।’

গানটি সকল ডিজিটাল প্ল্যাটফর্মসহ প্রকাশ হয়েছে শারমিন কেয়ার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

বাগেরহাটে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের লংমা...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা