ছবি: সংগৃহীত
বিনোদন

রাশমিকার পেশাদারিত্বে মুগ্ধ ধানুশ

বিনোদন ডেস্ক

দক্ষিণ ভারতীয় সুপারস্টার ধানুশ ও রাশমিকা অভিনিত সিনেমা ‘কুবেরা’ ঘিরে উন্মাদনা এখন গোটা ভারতজুড়ে। অ্যাকশন-ড্রামা ঘরানার এই সিনেমা মুক্তির আগেই চমক ছড়াচ্ছে একের পর এক তথ্য আর গান দিয়ে।

সম্প্রতি মুম্বাইয়ে সিনেমার একটি গানের প্রকাশনা অনুষ্ঠানে হাজির হয়ে ভক্তদের সামনে আবেগঘন এক স্মৃতিচারণ করলেন ধানুশ। সেখানে উঠে এলো রাশমিকার সঙ্গে শুটিংয়ের এক হৃদয়ছোঁয়া অভিজ্ঞতা।

অনুষ্ঠানটিতে গভীর আবেগভরে ধানুশ বলেন, ‘আমি আর রাশমিকা ময়লার ভাগাড়ে ৬-৭ ঘণ্টা শুটিং করেছি। পুরো সময়ে রাশমিকার ভাবটাই ছিল অন্যরকম, যেন কোনো দুর্গন্ধই পাচ্ছেন না। ওর পেশাদারিত্বে আমি মুগ্ধ।’

তবে এখানেই থামেননি তিনি। ধানুশ সেসময় সরাসরি কথা বলেন ভিন্ন বাস্তবতার। কিছু গণমাধ্যমকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘অনেকেই বলেছে আমরা মাস্ক পরে শুট করেছি, এটা তেমন কিছু না। কিন্তু সেই দুনিয়াটা দেখুন, যেটা আপনি কখনও দেখেননি। আমরা অনেকেই সবসময় আমাদের আরামদায়ক জায়গায় থাকি। কিন্তু আমি সেই জায়গা থেকে উঠে এসেছি। আমি মাটির কাছাকাছি ছিলাম। শৈশবের সেই স্মৃতি ফিরে পেতে আবার সেখানে যাওয়া, আমার কাছে ছিল জ্ঞানগর্ভ ও আবেগঘন।’

‘টাইপকাস্ট’ একই ধরনের চরিত্রে আটকে যাওয়ার ভয় নেই কি? এ প্রশ্নের উত্তরে ধানুশ বলেন, ’আমি প্রসেসরের মতো। আমি শুধু আমার পরিচালকদের দেওয়া ইনপুট প্রসেস করি। মূল কৃতিত্ব তাদের।’

শেখর কামুলা পরিচালিত ‘কুবেরা’ সিনেমাটির মূল চরিত্রে রয়েছেন ধানুশ, রাশমিকা মান্দানা ও নাগার্জুনা আক্কিনেনি। নির্মাতা জানান, সামাজিক বার্তাপূর্ণ এই সিনেমার বাজেট দাঁড়িয়েছে প্রায় ৮০-১২০ কোটি রুপি। আগামী ২০ জুন বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

সিনেমার ভিন্নধর্মী গল্প, শক্তিশালী তারকা মেলা এবং শুটিংয়ের পেছনের এমন অকপট কথাবার্তা সব মিলিয়ে ‘কুবেরা’ এখন শুধু একটি সিনেমা নয়, বরং আবেগ আর বাস্তবতার এক অনন্য মিশ্রণ।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা