ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

এক-দুই সপ্তাহের মধ্যেই ইসরায়েল লক্ষ্য অর্জন করবে: আইডিএফ

ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা আগামী এক বা দুই সপ্তাহের মধ্যেই ইরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসে তাদের সবকটি প্রধান লক্ষ্য পূরণ করতে পারবে বলে আশাবাদী। মঙ্গলবার (১৮ জুন) সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন আইডিএফ কর্মকর্তারা।

অপারেশনের লক্ষ্য হিসেবে ইসরায়েল শুরু থেকেই বলে আসছে ইরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসই তাদের প্রধান উদ্দেশ্য।

ইতোমধ্যেই আইডিএফ দুটি প্রধান পারমাণবিক সমৃদ্ধিকরণ কেন্দ্র নাতাঞ্জ ও ইসফাহানে বোমাবর্ষণ করে বড় ধরনের ক্ষতি সাধন করেছে। পাশাপাশি ইসরায়েলের দাবি, ইরানের অন্তত নয়জন শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী যাঁরা পরমাণু বোমা প্রকল্পে সরাসরি জড়িত ছিলেন, তাঁদের হত্যা করা হয়েছে। অন্যান্য সংশ্লিষ্ট কার্যালয় ও কমান্ড সেন্টারেও হামলা চালানো হয়েছে।

তবে আইডিএফ জানিয়েছে, তেহরানের কাছে অবস্থিত ভূগর্ভস্থ ফরদো পারমাণবিক স্থাপনাটি এখনো লক্ষ্যবস্তু হয়নি, তবে তা তাদের ‘টার্গেট ব্যাংক’-এ রয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, ফরদো অবশ্যই মোকাবিলা করা হবে।

এ ছাড়া, আইডিএফ-এর হিসাবে, ইরানের মোট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লাঞ্চারের প্রায় ৪০ শতাংশ আনুমানিক ২০০টি ইতোমধ্যে ধ্বংস বা অকার্যকর করা হয়েছে। এর ফলে গত দুই দিনে ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা অনেকটাই কমে গেছে।

আইডিএফ দাবি করেছে, তারা ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এবং ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডের প্রায় সবাইকে হত্যা করেছে। সামরিক কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, তারা প্রাথমিক পরিকল্পনার তুলনায় তিন গুণ বেশি ইরানি কমান্ডারকে হত্যা করতে পেরেছে।

আইডিএফ আরও জানায়, পুরো অভিযানের প্রস্তুতি মাসখানেক আগেই শুরু হয়েছিল, যেখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ইরানের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করা। বর্তমানে পশ্চিম ইরান ও তেহরান অঞ্চলের আকাশে ইসরায়েলি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করেছে আইডিএফ।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুই সন্তানসহ কীটনাশক পান আছিয়ার, পরিবারের কেউ বেঁচে রইলো না

স্বামীর দ্বিতীয় বিয়ে, তালাকের হুমকি, পারিবারিক বির...

কেশবপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত...

কেশবপুরে সাংবাদিককে নাশকতা মামলায় গ্রেপ্তার, আদালতে সোপর্দ

মোহনা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি, দৈনিক সত্য প...

প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরে এনসিপি প্রতিনিধি দলের বৈঠক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার পরিপ্রেক্ষি...

ইনু, লতিফ, দীপু মনি, রূপাসহ ১০ আসামী ট্রাইব্যুনালে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহা...

দুবলার চরে রাশ উৎসবে অবৈধ অনুপ্রবেশের চেষ্টায় ১০৭ জন আটক

সুন্দরবনের দুবলার চরের আলোর কোলে অনুষ্ঠিত ঐতিহ্যবা...

৫.৩ মাত্রা ভূমিকম্প কেঁপে উঠলো পঞ্চগড়সহ কয়েক জেলা

ভূমিকম্পে ৫.৩ মাত্রা কেঁপে উঠল পঞ্চগড়সহ ও আশপাশের...

সাভার-আশুলিয়ায় কাজে যোগ দিয়েছে শ্রমিকরা, ১০টিতে কর্মবিরতি, বন্ধ ২০, ছুটি ঘোষনা ৬

তৈরি পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের দাবি...

জর্দানের বাদশাহর সঙ্গে উজবেক প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ বৈঠক

মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ার দুই দেশ জর্দান এবং উজবেকিস্তানের মধ্যকার কূটনৈতিক ও...

ক্ষতিপূরণ মেলেনি, বিচারও অধরা; দুর্বিষহ জীবন আহত শ্রমিকদের

এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেছে। ভয়াবহ সেই অগ্নিকাণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা