ছবি: সংগৃহীত
খেলা

৪৯৫ রানে থামলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন মাঠে নেমে দিনের শুরুতেই অলআউট হয়ে মাঠ ছেড়েছে টাইগাররা। যেখানে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪৯৫ রান করেছে বাংলাদেশ।

গলে বৃহস্পতিবার শেষ উইকেট হিসেবে মাঠে নামেন বাংলাদেশের হাসান মাহমুদ ও নাহিদ রানা। হাসান ১৫ বলে ৭ রান করে অপরাজিত থাকেন। নাহিদকে ফিরিয়ে ইনিংসের ইতি ঘটান আসিথা ফার্নান্দো।

লংকান বোলারদের মধ্যে ফার্নান্দো ৪টি উইকেট পান। ৩টি করে উইকেট দখল করেন মিলান রত্নানায়েক ও থারিন্দু রত্নানায়েক।

এর আগে গত মঙ্গলবার প্রথম দিন টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে ৪৫ রানে টপঅর্ডারের ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। এরপর নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ায় দলটি। অধিনায়ক শান্ত ১৪৮ রান করেন। মুশফিক ১৬৩ রানে মাঠ ছাড়েন। তবে ৯০ রানে বিদায় নেন লিটন দাস। গতকাল শেষ ২৬ রানে ৫ উইকেট না হারালে ইনিংস হয়তো আরও বড় হতো।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা