goodnews

মালা বদলে ফুলের পরিবর্তে মাস্ক!

মজার খবর ডেস্ক:

বিশ্ব করোনা মহামারিতে আজ স্তব্ধ পুরো বিশ্ব। চারিদিকে করোন আতঙ্কে কাটছে দিন। এর মধ্যেও নিয়ম মেনে চলছেন সচেতন মানুষজন।

অস্বাভাবিক জীবনযাত্রার আড়ালে অনেকেই বসছেন বিয়ের পিড়িতে। তবে করোনার আতঙ্কে পাল্টে গেছে কিছু উৎসব রীতি!

এক বিয়েতে দেখা গেল ফুলের মালা বদলের পরিবর্তে বর-কনে পরস্পরের মুখে মাস্ক পরিয়ে দিলেন।

সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানে। ভারতের এক সংবাদমাধ্যমে জানা জানায়, রাজস্থানের যোধপুরে সামাজিক দূরত্ব মেনে এই বিয়ে অনুষ্ঠিত হয়।

পাত্রের পাঞ্জাবির সঙ্গে পাত্রীর লেহেঙ্গায় বাঁধা ছিল জোড়। সামাজিক দূরত্ব বাড়াতে সেই জোড়ের দৈর্ঘ্য বেশ খানিকটা লম্বা রাখা হয়েছিল। সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে সেই চিত্রও ধরা পড়ে।

ছবিতে আরো দেখা যায় বর-কনে মালার পরিবর্তে মাস্ক বদল করছেন।

এই বিষয়ে পাত্রী নীতু বলেন, সামাজিক দূরত্বের সমস্ত বিধি মেনেই আমরা বিয়ে সেরেছি। আর মালা বদল তো সবাই করে, বর্তমান পরিস্থিতিতে মাস্কই আমাদের রক্ষাকবচ। তাই মালার পরিবর্তে মাস্ক বদল করার সিদ্ধান্ত নিই আমরা।

জানা যায়, বিয়েতে আমন্ত্রিতরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে এসেছিলেন। আয়োজকরা জানান, তাদের সবার জন্য হ্যান্ড স্যানিটাইজারেরও ব্যবস্থা করা হয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা