সংগৃহীত ছবি
ফ্যাশন

স্টাইলিশ লুক এনে দেবে এই ৫ শাল 

ফ্যাশন ডেস্ক: শীতের পোশাকের হিসেবে শাল অনবদ্য। ফ্যাশনেবল একটি শাল আপনার পুরো লুকে পরিবর্তন এনে দিতে পারে। কাঁধের উপর একটি শাল ফেলে বা গায়ে জড়িয়েও দিব্যি স্টাইলিশ ও মার্জিত লুক নিয়ে আসতে পারেন। হালকা কিংবা ভারী শীতে বিভিন্ন ধরনের শালে ফ্যাশনেবল হয়ে উঠতে পারেন আপনিও। শীতে মার্জিত দেখাতে সংগ্রহে রাখুন এই ৫ ধরনের শাল।

আরও পড়ুন: ঐশ্বরিয়ার সুন্দর চুলের রহস্য

১। পশমিনা শাল

নরম ও কোমলতার প্রতীক ক্লাসিক পশমিনা শাল। যা তৈরি হয় পশমিনা জাতের ভেড়ার পশম থেকে। পশমিনা ভেড়া পাওয়া যায় লাদাখ ও হিমালয়ের জম্মু-কাশ্মীরের কিছু অংশে ৷ পশমিনা ভেড়ার পশম সংগ্রহ করে সেখানকার শাল শিল্পীরা নিপুণ হাতে তৈরি করে বিখ্যাত কাশ্মিরি পশমিনা শাল ৷ যা কাশ্মিরের শিল্পকর্মের ঐতিহ্যবাহী নিদর্শন। পশমিনা শাল যে কোনও পোশাকের সঙ্গে মানানসই।

২। উলের শাল

উলের শাল শীতে যেমন আরাম দেয়, তেমনি চমৎকার লুক ক্রিয়েট করতেও সাহায্য করে। যেকোনো পোশাকের সঙ্গেই উলের শাল পড়া যায়। শীতের পোশাকে নতুনত্ব ও স্টাইলিশ ভাইব আনতে প্রাণবন্ত প্যাটার্নের, বিভিন্ন রঙের, মোটা অথবা পাতলা উলের শাল বেছে নিতে পারেন দৈন্দিন ব্যবহারের জন্য। জিন্স কিংবা সোয়েটার, ফরমাল আইটফিট কিংবা শাড়ির উপরেও অনায়াসে পরতে পারেন আরামদায়ক উলের শাল।

আরও পড়ুন: আইলাইনার লাগাতে যা করবেন

৩। এমব্রয়ডারিড সিল্ক শাল

সিল্ক শালের উপর এমব্রয়ডারির স্পর্শ আভিজাত্য নিয়ে আসবে লুকে। রাতের যেকোনো অনুষ্ঠানে নিখুঁত এই শালগুলো পরতে পারেন। নিখুঁত সূচিকর্ম, পুঁতির কাজ বা সিকুইন করা এমব্রয়ডারি শাল জমকালো অনুষ্ঠানে আপনার সাজে আলাদা মাত্রা যোগ করবে।

৪। মখমল শাল

বিলাসবহুল মখমলের শালগুলো যেকোনো উৎসবে মানানসই। বার্গান্ডি, পান্না বা গাঢ় নীল বা সবুজ রঙের শাল পোশাকের সৌন্দর্য বাড়িয়ে দেবে অনেকগুণে।

আরও পড়ুন: চকচকে ত্বক পেতে যা করবেন

৫। বোহেমিয়ান ফ্রিংড শাল

ঝালরযুক্ত বোহেমিয়ান এই শালগুলো উপজাতীয় বা জাতিগত নকশা দ্বারা অনুপ্রাণিত। এগুলো সাধারণত পঞ্চ স্টাইলের হয়। ডেনিম এবং টিশার্টের সাথে চমৎকারভাবে মানিয়ে যায় এ ধরনের শাল। গাউন বা ম্যাক্সি ড্রেসের উপরে লেয়ার করে পড়া একটি বোহেমিয়ান ফ্রিংড শাল অনায়াসে আপনার লুকে বোহো-চিকের ছোঁয়া এনে দেবে।

সান নিউজ/এস আর/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা