ছবি: সংগৃহীত
পরিবেশ

আসছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’

নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের শুরুতে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলি বাংলাদেশের বেশ কয়েকটি জেলাসহ ভারতের উত্তরপূর্বের রাজ্যগুলোতে আঘাত হানে। এর প্রভাব না কাটতেই আসছে নতুন আরেক ঘূর্ণিঝড়।

আরও পড়ুন: বিজয়নগরে বাসে আগুন

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বঙ্গোপসাগরে এবার সৃষ্টি হতে চলেছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’। এর কবলে পড়তে পারে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের উপকূল।

ভারতের আলিপুর আবহাওয়া দফতর বলছে, চলতি সপ্তাহের শেষের দিকে সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যা আরও কিছুটা গভীর হয়ে আগামী সোমবার (২৭ নভেম্বর) অতি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে।

আরও পড়ুন: দেশে ২৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানান, রোববার (২৬ নভেম্বর) দক্ষিণ আন্দামান সাগরের কাছে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যা পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূরে অবস্থিত।

সম্ভাব্য সেই নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে সোমবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।

দ্য মিন্টের প্রতিবেদনে বলা হয়, মে মাসে মৌসুমি বৃষ্টি সাধারণত সাইক্লোন সংখ্যা বাড়ানোর অনুকূলে কাজ করে। নভেম্বরে মৌসুমি বৃষ্টি পরবর্তী সময়ের আবহাওয়া পরিস্থিতিতেও একই ধরনের ভূমিকা রাখে।

এতে আরও বলা হয়, সাধারণত এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়। বর্তমানেও বঙ্গোপসাগরে ঝড় সৃষ্টি হওয়ার মতো অবস্থা বিরাজ করছে।

আরও পড়ুন: বায়ুদূষণে আজ ঢাকা চতুর্থ

তবে সেখানে যে নিম্নচাপ তৈরি হবে, সেটা ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না বা সম্ভাব্য গভীর নিম্নচাপে পরিণত হবে কি না- ভারতীয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

তবে মডেল অনুসারে, ডিসেম্বরের শুরুতে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। শেষ পর্যন্ত সম্ভাব্য নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে সেটির নাম হবে ‘মিগজাউম’।

উল্লেখ্য, বঙ্গোসাগরে এ ঘূর্ণিঝড়টি সৃষ্টি হলে সেটির নাম হবে মিচাহং। তবে উচ্চারণ করতে হবে ‘মিগজাউম’। এ নাম প্রস্তাব করেছে মিয়ানমার। তবে স্থানভেদে এ নাম পরিবর্তন হতে পারে।

আরও পড়ুন: রাষ্ট্রপতির এপিএস হলেন জিতু

এদিকে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী ৩ দিনের মধ্যে দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়ে, যা পরবর্তীতে আরও ঘনীভূত হতে পারে।

এ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বদলগাছী ও দিনাজপুরে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা