ছবি-সংগৃহীত
পরিবেশ

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

নিজস্ব প্রতিবেদক: বেশ কয়েক বছর ধরেই বিশ্বের বড় শহরের পাশাপাশি ছোট ছোট উন্নয়নশীল শহরগুলোতেও বাড়ছে বায়ুদূষণ। তবে ঝুঁকিপূর্ণ বায়ুদূষণে রয়েছে বসনিয়ার হার্জেগোভিনা সারাজেভো শহরও।

আরও পড়ুন: সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীক

আজ (মঙ্গলবার ২১ নভেম্বর) ঢাকার বাতাসও ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। তবে বসনিয়ার হার্জেগোভিনা সারাজেভোর অবস্থা আরও ভয়াবহ। বায়ুদূষণে বিশ্বের ১০৮টি শহরের মধ্যে ঢাকার অবস্থান আজ ষষ্ট, স্কোর রয়েছে ১৮১।

সকাল ৮টার দিকে বায়ুদূষণে বিশ্বের ১০৯টি শহরের মধ্যে শীর্ষ পাঁচটি শহরের মধ্যে রয়েছে বসনিয়ার হার্জেগোভিনা সারাজেভো, ভিয়েতনামের হ্যানয়, পাকিস্তানের করাচি ও লাহোর এবং ভারতের দিল্লি।

এ তথ্য সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের বাতাসের মানসূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) থেকে পাওয়া গেছে। ভয়াবহ দূষণের তালিকাতে বসনিয়ার হার্জেগোভিনা সারাজেভো, শহরটির স্কোর ২৮৪। এরপর ভিয়েতনামের হ্যানয় প্রদেশ রয়েছে ২০৯ স্কোর নিয়ে, পাকিস্তানের করাচি ২০৭ ও পাকিস্তানের আরেক শহর লাহোর রয়েছে স্কোর ১৯৯ নিয়ে। পঞ্চম স্থানে রয়েছে ভারতের দিল্লি যার স্কোর ১৮২। এরপরের অবস্থানে রয়েছে ঢাকা যার স্কোর ১৮১।

আরও পড়ুন: আজ সশস্ত্র বাহিনী দিবস

একই সময়ে বিশ্বে সবচেয়ে নির্মল বাতাস রয়েছে কানাডার টরেন্টো ও অস্ট্রেলিয়ার সিডনি শহরে। এ দুই শহরের স্কোর যথাক্রমে ৪ ও ৭।

বাতাসের মান নিয়ে তৈরি করা এ লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে থাকে।

আইকিউএয়ারের আজকের তালিকায় ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই (পিএম ২.৫) দূষণের প্রধান উৎস। আজ ঢাকার বাতাসে এই বস্তুকণা যতটা আছে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ২০ গুণের বেশি।

আরও পড়ুন: আরও ৫ মৃত্যু, হাসপাতালে ১১৯৭

আইকিউএয়ারের বায়ু নিয়ে তৈরি প্রতিবেদনে জনস্বাস্থ্য সুরক্ষা নিয়েও কিছু পরামর্শ দেয়া হয়। দূষণ থেকে রক্ষা পেতে ঢাকাবাসীর জন্য পরামর্শ, বাইরে বের হলে মাস্ক পরে বের হতে হবে, সেটি দূষণ থেকে সুরক্ষা দিতে পারে।

মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে, তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

বায়ুদূষণ বেশি হলে সবচেয়ে ঝুঁকিতে সংবেদনশীল গোষ্ঠীর ব্যক্তিরা। তাদের মধ্যে আছেন বয়স্ক, শিশু, অন্তঃসত্ত্বা ও বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ব্যক্তিরা। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, তাদের বিষয়ে বিশেষ যত্নবান হওয়া দরকার।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা