সংগৃহীত
পরিবেশ

বায়ুদূষণে আজ ঢাকা চতুর্থ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে আজও বায়ুর মান অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। এই দিন বায়ুদূষণের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান চতুর্থ।

আরও পড়ুন: আজ বায়ুদূষণের শীর্ষে ঢাকা

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে বিশ্বব্যাপী বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। এদিন সকাল ৮টার দিকে ২৬১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ৪র্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

একইসময়ে, ২৯৬ স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকার শীর্ষে রয়েছে ভারতের কলকাতা। ২৭২ স্কোর নিয়ে তালিকার ২য় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ২৬২ স্কোর নিয়ে ৩য় স্থানে রয়েছে ভারতের দিল্লি। ১৯৬ স্কোর নিয়ে তালিকায় ৫ম স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়।

আরও পড়ুন: আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মিধিলি

এছাড়া একিউআই স্কোর ১৯০ স্কোর নিয়ে ৬ষ্ঠ অবস্থানে রয়েছে বসনিয়া হার্জেগোভিনায়র সারাজেভো। ১৭৫ স্কোর নিয়ে ৭ম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার ইনচিওন। ১৭৪ স্কোর নিয়ে ৮ম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার সিউল। ১৬৫ স্কোর নিয়ে ৯ম স্থানে রয়েছে চীনের সাংহাই। ১৬৪ স্কোর নিয়ে ১০ম স্থানে রয়েছে পাকিস্তানের করাচি।

তথ্যমতে, একিউআই স্কোর ০-৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১-১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর। ১৫১-২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

আরও পড়ুন: দুপুরে আঘাত হানতে পারে ‘মিধিলি’

একইভাবে একিউআই স্কোর ২০১-৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ ও স্কোর ৩০১-৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা