ছবি: সংগৃহীত
পরিবেশ
ঘূর্ণিঝড় ‘মোখা’

ভোলার সাথে নৌ যোগাযোগ বন্ধ

জেলা প্রতিনিধি : ঘূর্ণিঝড় ‘মোখা’ ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসায় ভোলার সাথে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন : পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

রোববার (১৪ মে) দেশের উপকূলীয় এলাকায় আঘাত হানার আশঙ্কা করছে আবহাওয়া অফিস।

শুক্রবার (১২ মে) রাত সোয়া ১০ টা থেকে কর্তৃপক্ষের নির্দেশে নৌযান বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

আরও পড়ুন : বিজেপির হাতছাড়া কর্ণাটক!

শনিবার (১৩ মে) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের ভোলা অফিসের সহকারী পরিচালক মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘূর্ণিঝড় মোখা’র প্রভাব বাড়তে থাকায় সারা দেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অভ্যন্তরীণ নৌপথে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এরই ধারাবাহিকতায় ভোলা-ঢাকা, ভোলা-বরিশাল ও ভোলা-লক্ষ্মীপুর নৌ-রুটে চলাচল করা যাত্রীবাহী সকল ধরনের লঞ্চ বন্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন : সেনা শাসন আসার সম্ভাবনা নেই

শনিবার (১৩ মে) দুপুরের পর থেকে ভোলা-লক্ষ্মীপুর ও ভোলা-বরিশাল নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে।

ভোলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. মাহবুবর রহমান জানান, ঘূর্ণিঝড় ‘মোখা’ কক্সবাজার উপকূলীয় অঞ্চলে আঘার হানার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে এটি ভোলায় উপকূলীয় এলাকায় সরাসরি আঘাত না হানলেও এর প্রভাব পড়বে।

আরও পড়ুন : রফতানি বেড়েছে ইউরোপে

এদিকে ভোলার উপকূলীয় অঞ্চলে ৮ নং বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী জানান, ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় জেলায় সকল ধরনের জরুরি পরিষেবা ২৪ ঘণ্টা প্রস্তুত রয়েছে। এ সম্পর্কে জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে করণীয় সম্পর্কে নির্দেশনা দেওয়া আছে। সেই সাথে ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ সর্বনিম্ন রাখতে প্রশাসন সর্বোচ্চ সচেষ্ট রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা