ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

বিজেপির হাতছাড়া কর্ণাটক!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ক্ষমতাসীন বিজেপির হাতছাড়া হলো কর্ণাটক। রাজ্যটির মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই বিজেপির পরাজয় স্বীকার করে নিয়েছেন।

আরও পড়ুন : সেনা শাসন আসার সম্ভাবনা নেই

শনিবার (১৩ মে) দেশটির স্থানীয় সময় দুপুর পর্যন্ত রাজ্যের ২২৪টি আসনের মধ্যে ১৩১ টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। অপরদিকে ক্ষমতাসীন বিজেপি ৬৫ আসনে দ্বিতীয় স্থানে রয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

‘প্রধানমন্ত্রী এবং বিজেপি কর্মীদের প্রচেষ্টা সত্ত্বেও আমরা দাগ কাটতে পারিনি বলে জানান মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই। তিনি আরও বলেন, পূর্ণাঙ্গ ফল প্রকাশ হলেই আমরা পর্যালোচনা করব।

আরও পড়ুন : সহিংসতার জন্য দায়ী সেনাপ্রধান

কর্ণাটক রাজ্যে সকাল ৮ টা থেকে বিধানসভা ভোটের গণনা শুরু হয়। গত বুধবার (১০ মে) বিধানসভা ভোটে মোট ৭৩.২ শতাংশ ভোট পড়েছিল। ২০১৮ সালেও ভোটের হার প্রায় একই ছিল।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের রাজ্য কর্ণাটক। এখানে মাটি কামড়ে পড়েছিলেন তিনি। রাহুল গান্ধীও কর্ণাটকে ১২ দিন সময় দিয়েছেন।

নির্বাচনকে ঘিরে প্রিয়াঙ্কা গান্ধী ২৬টি জনসভা ও রোড শো করেছেন। সোনিয়া গান্ধী পর্যন্ত অনেকদিন পর ভোটের প্রচারে নামেন।

আরও পড়ুন : আমার মাথায় আঘাত করা হয়েছিল

ভারতের কর্ণাটকে কংগ্রেসের রাজ্য নেতারা খুবই শক্তিশালী। প্রদেশ কংগ্রেস সভাপতি শিবকুমার খুবই দক্ষ সংগঠক। সাবেক মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার জনভিত্তি আছে।

ভোটের আগে বিজেপি-র সাবেক মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টার এবং উপমুখ্যমন্ত্রী সাভাড়ি কংগ্রেসে যোগ দিয়েছিলেন এবং ভোটে লড়েছেন।

আরও পড়ুন : বিচার বিভাগের মৃত্যু হয়েছে

অপরদিকে বিজেপি-র প্রচারে সবচেয়ে বড় মুখ ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ও অমিত শাহ সবচেয়ে বেশি জনসভা ও রোড শো করেছেন। তবে শেষ কথা হচ্ছে রাজ্যটির ক্ষমতাসীনদের কাছ থেকে হাতছাড়া হলো।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা