পরিবেশ

স্বস্তির বৃষ্টিতে রাজধানীতে তাপপ্রবাহ কমল

নিজস্ব প্রতিবেদক :

বৈরি পরিবেশে ভ্যাপসা গরমে গত দু’দিন অস্বস্তিতে ছিলেন সারা দেশসহ রাজধানীবাসী।

মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টায় ঝুম বৃষ্টিতে খানিকটা স্বস্তি পেলেন ঢাকাবাসী। এ বৃষ্টির কারণে তাপপ্রবাহ কিছুটা কমেছে ।

বর্ষণের ফলে অফিস-আদালতগামী মানুষকে ভোগান্তিতে পড়তে হলেও গত ক’দিনের চরম গরমের বিবেচনায় স্বস্তির বৃষ্টি বলছেন নগরবাসী।

রাজধানীর কচুক্ষেত বারিধারা, কুড়িল, বাড্ডা, গুলশান, মিরপুরসহ বিভিন্ন এলাকায় ভারি বর্ষণ হয়। দেশের অনেক স্থানেও তুমুল বৃষ্টিপাতে আলোর স্বল্পতায় হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা যায় যানবাহনকে। অনেক এলাকায় সড়কে জমেছে পানি।

সোমবার (৩ আগস্ট) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুই-তিন দিনের মধ্যে দেশের বেশকিছু অঞ্চলে মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সেসঙ্গে দেশের কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

সান নিউজ/সালি/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা